দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ক্ষমতায় ফেরা কঠিন বুঝতে পেরে মুসলিমদের নিয়ে সুর নরম মোদির

নিজস্ব প্রতিনিধি, বারাণসী: চারশো আসনে জেতা দূর অস্ত। প্রথম চার দফার ভোটের পরে তৃতীয় বার ক্ষমতায় ফেরাই কঠিন হয়ে উঠেছে বিজেপির পক্ষে। আর সেই ইঙ্গিত বুঝতে পেরেই মুসলিমদের নিয়ে ১৮০ শতাংশ ডিগবাজি খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘অনুপ্রবেশকারী’ ও ‘একাধিক সন্তান’ নিয়ে তিনি মুসলিমদের খোঁচা দেননি বলে দাবি করেছেন স্বঘোষিত ৫৬ ইঞ্চির মালিক। আর মোদির এমন ডিগবাজির পরেই পাল্টা খোঁচার রাস্তায় হেঁটেছে কংগ্রেস-সহ বিরোধীরা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ খোঁচা দিয়ে বলেছেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলুন, তাহলে কী তিনি অনুপ্রবেশকারী বলতে হিন্দুদের বুঝিয়েছেন?’

অষ্টাদশ লোকসভার প্রথম পর্বের ভোটের পরেই বিভিন্ন সভায় মুসলিম জুজু দেখাতে শুরু করেছিলেন প্রধানমন্ত্রী। কংগ্রেস ক্ষমতায় এলে দলিত ও পিছড়ে বর্গের সংরক্ষণ কেড়ে নিয়ে ‘অনুপ্রবেশকারী’ সংখ্যালঘুদের দেবে বলে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করেছিলেন। এমনকি মোষ ছিনিয়ে নেওয়ার গল্পও ফেঁদে পরোক্ষে ‘হিন্দু জাগো’র আওয়াজ তুলেছিলেন।কিন্তু মোদির ‘ডাকে’ যে দেশের হিন্দুরা সাড়া দেননি, শেষ তিন দফার ভোটে তার প্রমাণ মিলেছে। উল্টে বিভিন্ন জায়গায় মুসলিমরা দলবদ্ধভাবে ভোট দিয়ে বিজেপি শীর্ষ নেতৃত্বের রাতের ঘুম কেড়ে নিয়েছেন।

বাকি যে তিন দফার ভোট রয়েছে তার মধ্যে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের ৭৬ আসনে ফলাফল নির্ণায়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে মুসলিম ভোটাররা। তাই প্রথম চার দফার ভোটের পরে আচমকাই ‘মুসলিম প্রেমী’ হয়ে ওঠার মরিয়া চেষ্টা চালিয়েছেন প্রধানমন্ত্রী। শিল্পপতি মুকেশ আম্বানির মালিকানাধীন এক চ্যানেলে নিজের ঘনিষ্ঠ উপস্থাপিকাকে সাক্ষা‍ৎকার দিতে গিয়ে মুসলিমদের নিয়ে সুর নরম করেছেন মোদি। ধর্মীয় মেরুকরণের অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘কে বলল যে আমি অনুপ্রবেশকারী ও একাধিক সন্তান বলতে মুসলিমদের ইঙ্গিত করেছি? অনেক গরিব এবং দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারের একাধিক সন্তান রয়েছে। আমি কখনও হিন্দু কিংবা মুসলিমদের কথা আলাদাভাবে উল্লেখ করিনি।’ প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, তাহলে কী ধর্মীয় মেরুকরণ করা সম্ভব হয়নি বলেই মুসলিমদের নিয়ে সুর নরম করলেন মোদি?

Published by:

Share Link:

More Releted News:

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ