‘ভারতের মাটিতেই মরতে চাই’, ৯৪ বছরে ভারতীয় নাগরিকত্ব নিলেন মার্কিন নিবাসী বৃদ্ধা

Share:

নিজস্ব প্রতিনিধি:  কথাতেই বলে মানুষ পৃথিবীর যে প্রান্তেই বাস করুক না কেন নাড়ি আর জন্মভূমির টান কখনও ছিন্ন হয় না। সেই প্রমাণও মিলল ফের একবার। দীর্ঘদিন আমেরিকায় বসবাস করার পর জন্মভূমির টানে নিজের দেশে ফিরলেন ৯৪ বছরের এক বৃদ্ধা। সেই সঙ্গেই তিনি আমেরিকার নাগরিকত্ব ছেড়ে পুনরায় ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন। তাঁর একটাই ইচ্ছা জীবনের শেষ সময়টা যেন নিজের মাতৃভূমিতে কাটাতে পারেন এবং শেষকৃত্যও যেন হয় নিজের গ্রামেই।

জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের বাপটলা জেলার চিন্তাগুম্পালা গ্রামের বাসিন্দা কন্ড্রাগুন্টা মহালক্ষ্মাম্মা স্বামীর মৃত্যুর পর ছেলের সঙ্গে আমেরিকায় চলে যান। সেখানে দীর্ঘদিন বসবাসের সময় তিনি মার্কিন নাগরিকত্বও গ্রহণ করেছিলেন। বয়সের ভারে নুইয়ে পড়েছে শরীর, কিন্তু দেশের প্রতি টান এতটুকু কমেনি। দীর্ঘদিন বিদেশে বসবাস করলেও শৈশবের স্মৃতি, দেশের সংস্কৃতি, ভাষা এবং মানুষের প্রতি ভালোবাসা তাঁকে বারবার টেনে এনেছে ভারতের কাছে। অবশেষে বহু প্রতীক্ষার পর ভারতের নাগরিকত্ব গ্রহণ করে তিনি যেন ফিরে পেয়েছেন নিজের হারিয়ে যাওয়া পরিচয়।

কিছুদিন আগে তিনি ফের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য বাপাতলা জেলা শাসকের কাছে আবেদন করেন। আবেদনে তিনি লিখেছিলেন যে, তাঁর একমাত্র ইচ্ছা ভারতেই মৃত্যুবরণ করা এবং নিজ গ্রামে যেন তাঁর শেষকৃত্য হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রশাসন তার আবেদনটি অনুমোদন করেছে। ২৪ জুন, বাগাতলা জেলা শাসকের দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা শাসক তাঁকে দেশের প্রতি আনুগত্যের শপথবাক্য পাঠ করান। সেই সঙ্গেই ৯৪ বছর বয়সী বৃদ্ধার হাতে তুলে দেওয়া হয় ভারতীয় নাগরিকত্ব। সেই সময়ে বৃদ্ধা তাঁর চোখের জল ধরে রাখতে পারেননি। মহালক্ষ্মাম্মার আনন্দ ছিল সকলের চোখে পড়ার মতো। তাঁর কাছে এটি কেবল একটি আইনি প্রক্রিয়া ছিল না, বরং নিজের মাটি ও শিকড়ের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের এক আবেগঘন মুহূর্ত ছিল। বর্তমান সময়ে যখন উন্নত জীবনযাত্রার আশায় বহু মানুষ দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন, তখন ৯৪ বছর বয়সে এক বৃদ্ধার এমন সিদ্ধান্ত নতুন করে দেশপ্রেমের সংজ্ঞা তুলে ধরেছে । 

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের