‘আমি এয়ার ইন্ডিয়াকে ২ কোটি টাকা দেব, আমার বাবাকে ফিরিয়ে দিক’- ক্ষোভ উগড়ে দিলেন দুর্ঘটনায় প্রাণ হারানো যাত্রীর মেয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: ১২ জুন গোটা বিশ্বের জন্য হয়ে রইল এক কালো দিন। এই দিনেই গুজরাতের আহমেদাবাদে বি জে মেডিক্যাল কলেজের একটি হোস্টেলের উপর ভেঙে পড়েছিল ১১ বছরের পুরনো একটি ৭৮৭-৮ ড্রিমলাইনার বোয়িং বিমান। বিমানটিতে প্রচুর পরিমাণে জ্বালানি মজুত ছিল।  ভেঙে পড়ার পরেই বোয়িংয়ে আগুন ধরে যায়। ১ জন বাদে বিমান এ থাকা সকল যাত্রী, দুই পাইলট, ও ক্রু সদস্যরা মারা যান এই দুর্ঘটনায়। উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যে ডাক্তারি পড়ুয়াদের হোস্টেলের উপর ভেঙে পড়ে বিমানটি। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক পুরুষ যাত্রী। তারপরেই এয়ার ইন্ডিয়ার দিকে আঙুল তুলেছেন তাঁর মেয়ে ফাল্গুনী।

নিহতের পরিবার পিছু ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন এয়ার ইন্ডিয়া। তারপরেই ক্ষোভে ফেটে পড়েছেন ফাল্গুনি। তাঁর কথায়, “ওরা ১ কোটি টাকা দেবে বলছে, আমি ওদের ২ কোটি টাকা দেব, ওরা আমার বাবাকে ফিরিয়ে দিতে পারবে কি? টাকা দিয়ে কি মানুষ কেনা যায়?” অসহায় মেয়ে ক্ষোভমিশ্রিত কণ্ঠে প্রশ্ন, “আমার বাবার কী দোষ ছিল? আমি তাঁর মেয়ে, দয়া করে আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দিন। এয়ার ইন্ডিয়া আমাদের সঙ্গে রসিকতা করেছে, কোনও উত্তর নেই ওদের কাছে। কোনও সহানুভূতি নেই।”

ক্ষোভ, অসহায়ত্ব মিলে মিশে একাকার হয়ে গিয়েছে ফাল্গুনীর কন্ঠে। বারবার তাঁর কণ্ঠ থেকে ঝড়ে পড়েছে রাগ। তাঁর কথায়, “আমরা ওই ১ কোটি টাকা দিয়ে হয়তো একটা খাট কিনলাম, কিন্তু আমরা কি তাতে ঘুমাতে পারব? আমার বাবা আমাকে যেভাবে ভালবাসতেন তা আমি কীভাবে পাব? আমার বাবা একজন দেশপ্রেমী ছিলেন। তিনি নিজেকে এয়ার ইন্ডিয়ার গর্বিত যাত্রী বলে মনে করতেন। কিন্তু আমার বাবা দেশপ্রেমের জন্য কী পুরস্কার পেলেন? এইভাবে কি দেশ চলে? নিরাপদে যদি নাই যাত্রীদের নিয়ে যেতে দিতে পারেন তাহলে এয়ার ইন্ডিয়া বন্ধ করে দেওয়া হোক। এটা তো কোনও রসিকতা নয়। কারও জীবনের চেয়ে তো বড় কিছু হতে পারে না।”

ভয়াবহ দুর্ঘটনায় মোট ২৪২ জন আরোহীর মধ্যে ২৪১ জনেরই প্রাণহানি হয়। ১ জন বেঁচে গিয়েছেন কার্যত অলৌকিকভাবে। তিনি আহতও হয়েছেন খুব সামান্য।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে