ভারতের উত্তর-পূর্বের সাত রাজ্য দখলের হুঙ্কার ইউনূসের ‘চাকর’ প্রাক্তন সেনা কর্তার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছেন। তারপর থেকেই ভারত পাক উত্তেজনা তুঙ্গে। গত আট রাত ধরে সীমান্তে ভারতের বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে পাকিস্তান। ভারত প্রত্যাঘাত করলেও এখনও তা পূর্ণরূপে হয়নি। তবে ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে বাংলাদেশ কী করবে? পহেলগাঁও হামলার ১০ দিন পর এ নিয়ে মুখ খুলল তারা।

বাংলাদেশ রাইফেলসের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) প্রাক্তন প্রধান ফজলুর রহমান, যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের ঘনিষ্ঠ বলে বিবেচিত তিনি জানিয়েছেন নয়াদিল্লি পাকিস্তানে আক্রমণ করলে বাংলাদেশের উচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য আক্রমণ করে দখল করা। এই বিষয়ে তিনি ইউনূসের সঙ্গে সহমত। কিছুদিন আগে বেজিংকে ভারতের সেভেন সিস্টার সম্পর্কে কিছুটা এমন তথ্যই দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান।

রহমান ফেসবুকে লিখেছেন, “ভারত যদি পাকিস্তানে আক্রমণ করে, তাহলে বাংলাদেশকে উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য দখল করতে হবে। এই প্রসঙ্গে, আমি মনে করি চিনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন।” রহমান ফেসবুকে বাংলায় লিখেছেন।

রহমানের মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন নয়াদিল্লি এবং ঢাকা মতপার্থক্যকে দূরে সরিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে। যদিও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে আসার পরে সেদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর ক্রমাগত হামলা চালানো হয়েছে।

মার্চ মাসে চিন সফরের সময় মহম্মদ ইউনূস ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি সম্পর্কে মন্তব্য করেন। তিনি বলেন, “ভারতের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যকে, সাত বোন বলা হয়। তারা ভারতের একটি স্থলবেষ্টিত অঞ্চল। তাদের সমুদ্রে পৌঁছানোর কোনও উপায় নেই।” এরপর মোল্লা ইউনূস বাংলাদেশকে এই অঞ্চলে “সমুদ্রের একমাত্র অভিভাবক” বলে অভিহিত করেছিলেন এবং বেজিংকে পরামর্শ দিয়েছিলেন যে চিনের কাছে এটি একটি বড় সুযোগ চিনা অর্থনীতির সম্প্রসারণের ক্ষেত্রে।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বেশ কয়েকজন নেতা এই মন্তব্যের নিন্দা করেছেন। বৃহস্পতিবার বিমসটেকের এক বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্য ইউনূসের পরামর্শের ‘প্রতিশোধ’ বলে মনে হয়েছে। তিনি বলেন, “ আমাদের উত্তর-পূর্বাঞ্চল বিমসটেকের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে। সেখানে সড়ক, রেলপথ, জলপথ, গ্রিড এবং পাইপলাইনের অসংখ্য নেটওয়ার্ক রয়েছে।”

ইউনূসের এই মন্তব্যের কয়েকদিন পর, ভারত কার্গো ট্র্যাফিকের জন্য ক্রমবর্ধমান যানজটের কারণে ভারতীয় বিমানবন্দর এবং বন্দর দিয়ে তৃতীয় দেশে বাংলাদেশি রপ্তানি পণ্য পরিবহনের যে ব্যবস্থা তা বাতিল করে দেয়।

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদ বিক্রি বন্ধ, সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

সায়নী ঘোষের অফিসে তালা ঝুলিয়ে দিল কালীঘাটপন্থী তৃণমূল

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

শিল্পপতি রত্ন টাটার ডিপফেক ভিডিও দেখিয়ে প্রতারণা, ৪.০৯ লক্ষ টাকা খোয়ালেন নার্স

পাঠ্যবইয়ে পালাবদলের হাওয়া! ‘আফ্রিকা’র জায়গায় ‘শিবাজী উৎসব’, ‘সিরাজউদ্দৌলা’র বদলে প্রতাপাদিত্য

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

সোনাঝুরির এক বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালিয়ে টুলুর তিন ঘনিষ্ঠকে আটক করল পুলিশ

বহিরাগতদের এনে পঞ্চায়েতে আস্থা ভোটে অশান্তির চেষ্টা তৃণমূলের, অভিযোগ বিজেপির

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…