চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হিমন্তের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য, মণীশ শিসোদিয়াকে তিরস্কার সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে নিম্নরুচির মন্তব্যের জন্য দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়াকে সতর্ক করল সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে অসমের মুখ্যমন্ত্রীর দায়ের করা মানহানির মামলা খারিজের আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। সোমবার ওই আর্জির শুনানিতে বিচারপতি সঞ্জয় কিষেণ কাউল শিসোদিয়ার উদ্দেশে বলেন, ‘আপনি যদি সাধারণ বিতর্ককে এত নিচুস্তরে নামিয়ে আনেন তাহলে তার পরিণতি ভোগ করার জন্য তৈরি হন।’ বিচারপতির তিরস্কারের পরেই আর্জি প্রত্যাহার করে নিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী।

সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে ২০২০ সালে করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের সময়ে পিপিই কিট কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। অভিযোগ করেন, ২০২০ সালে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী থাকার সুবাদে নিজের স্ত্রীর সংস্থাকে পিপিই কিটের টেন্ডারত পাইয়ে দিয়েছিলেন বিশ্বশর্মা। দিল্লির উপমুখ্যমন্ত্রীর ওই মন্তব্যে তাঁর ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে কামরূপ আদালতে মামলা দায়ের করেন অসমের মুখ্যমন্ত্রী। ওই মানহানি মামলা খারিজের জন্য গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শিসোদিয়া। কিন্তু গত ৪ নভেম্বর তাঁর সেই আর্জি খারিজ করে দেওয়া হয়।

গুয়াহাটি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। এদিন বিচারপতি সঞ্জয় কিষেণ কাউলের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। শিসোদিয়ার পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়িয়েছিলেন কংগ্রেস নেতা অভিষেক মণু সিঙ্ঘভি। মামলার শুনানিতে বিচারপতি সঞ্জয় কিষেণ কাউল দিল্লির উপমুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘রাজনৈতিক বিতর্ককে যদি এতটা নিচে নামিয়ে আনেন, তাহলে তার ফল তো ভুগতেই হবে। আপনি যে মন্তব্য করছে তার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করুন। আর তা না করলে ফল ভোগার জন্য তৈরি থাকুন।’    

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ