কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি:  দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর কাছে আইআইটি (IIT)-তে পড়ার সুযোগ একটি বড় স্বপ্ন। দেশের সেরা প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে আইআইটির নাম প্রথম সারিতেই আসে। এখান থেকে পড়াশোনা করে বহু শিক্ষার্থী দেশ-বিদেশের নামী সংস্থায় চাকরি পাওয়ার পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রেও সাফল্যের নজির গড়েছেন। কিন্তু দেশের সেরা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। বর্তমানে সেটাই ভাবাচ্ছে বিশেষজ্ঞ মহলকে। এবার গুয়াহাটির আইআইটি চত্বর থেকে উদ্ধার হয়েছে এক ছাত্রের দেহ। প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। 

রবিবার (২৬ জুলাই) দুপুরে গুয়াহাটির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যাম্পাসে তৃতীয় বর্ষের এক বিটেক ছাত্রের মৃতদেহ পাওয়া যায়। মৃত ছাত্রের নাম রিতেশ রাজ সিং। তিনি ওড়িশার পুরীর বাসিন্দা ছিলেন। মৃত ছাত্র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন এবং ব্রহ্মপুত্র হোস্টেলে থাকতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ জুলাই দুপুর আড়াইটার দিকে ওই শিক্ষার্থী ক্যাম্পাসের একটি ভবনের পঞ্চম তলা থেকে লাফ দেয়। আইআইটি গুয়াহাটির পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রতিষ্ঠানটি পুলিশের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে, যারা বিষয়টি তদন্ত করছে, এবং এই বিষয়ে আরও কোনো তথ্য জানানোর আগে আমরা তাদের তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছি।’

আরও পড়ুন: ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় প্রদীপ জ্বালিয়ে পুজো, ভাইরাল ভিডিও

আইআইটি গুয়াহাটির পরিচালক অধ্যাপক দেবেন্দ্র জালিহাল রবিবার সন্ধ্যায় ছাত্রদের একটি ইমেল পাঠিয়ে তাঁদের ব্যাচমেটের মৃত্যুর খবর জানান। ইমেলটিতে লেখা ছিল, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের বিটেক ছাত্র রিতেশ রাজ সিং অকালে পরলোকগমন করেছেন। আমাদের আইআইটি পরিবারের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি।’   

শুটিং বিশ্বকাপে ভারতের জোড়া সাফল্য, সোনা জিতলেন ঈশা, মনু ভাকেরের ঝুলিতে ব্রোঞ্জ

সিকিমের দুর্ঘটনায় মৃত ১১ জনের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর, দিলেন সরকারি চাকরি

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

শ্রাবণের পুণ্যযাত্রায় জল ঢালতে নেমে শিলাবতীর স্রোতে তলিয়ে গেল ৭ শিবভক্ত, নিখোঁজ ২

রাতের খাবার খেয়েই শরীরে অস্বস্তি,মর্মান্তিক পরিণতি দশম শ্রেণির ছাত্রের

সলমানের ‘কৃষ্ণসার হত্যা’ মামলা নিয়ে ছবি, ‘কালা হিরণ’ নির্মাতাদের চরম ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখার বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা