ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় প্রদীপ জ্বালিয়ে পুজো, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কয়েক দিন আগেই ‘ফুলসজ্জা কোচ’ ঘিরে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছিল। চলন্ত ট্রেনের কামরাকে ঘরের শোবার ঘরের মতো সাজিয়ে তোলার সেই ভিডিও ঘিরে বিস্তর বিতর্ক হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের ভাইরাল হল ভারতীয় রেলের আর এক ভিডিও। এবার এসি কামরার উপরের বার্থে বসে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে পুজো করতে দেখা গেল এক যাত্রীকে। ভিডিওটি সামনে আসতেই যাত্রী নিরাপত্তা, ট্রেনে শৃঙ্খলা এবং সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার প্রবণতা এই তিনটি বিষয়ই ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

সামাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শীতাতপ নিয়ন্ত্রিত কামরার উপরের বার্থে গেঞ্জি পরে পদ্মাসনে বসে পুজো করছেন এক ব্যক্তি। তাঁর সামনে জ্বলছে একটি প্রদীপ এবং ধূপকাঠি। একই কামরার এক সহযাত্রী তাঁকে বারবার সতর্ক করে বলেন, ধোঁয়া বের হলে ট্রেনের অগ্নি সতর্কীকরণ ব্যবস্থা সক্রিয় হয়ে যেতে পারে। এতে অযথা আতঙ্ক তৈরি হওয়ার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। তবে ভিডিওতে দেখা যায়, সতর্কবার্তা উপেক্ষা করেই ওই ব্যক্তি পুজো চালিয়ে যাচ্ছেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে নানা প্রতিক্রিয়া সামনে এসেছে। অনেকেই মন্তব্য করেছেন, ব্যক্তিগত ধর্মীয় আচার পালনের অধিকার থাকলেও চলন্ত ট্রেনে আগুন জ্বালিয়ে এমন কাজ করা অন্য যাত্রীদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কেউ রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন, আবার কেউ এই ঘটনাকে সামাজিক মাধ্যমে পরিচিতি পাওয়ার প্রবণতার সঙ্গে তুলনা করেছেন। কয়েকজন ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন।

আরও পড়ুনঃ নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ট্রেনের ভিতরে নানা ধরনের ভিডিও বারবার ভাইরাল হয়েছে। কখনও কামরাকে শোবার ঘরের আদলে সাজানোর অভিযোগ, কখনও ট্রেনের মধ্যেই নাচ-গান, কখনও চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে বিপজ্জনক ভঙ্গিতে ভিডিও তৈরি, আবার কখনও যাত্রীদের মধ্যে সংঘর্ষ এমন একাধিক ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিবারই যাত্রী নিরাপত্তা ও ট্রেনে শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি সামনে এসেছে। তবে এসি কামরায় পুজো করার এই ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনাটি ঠিক কোন ট্রেনে, কবে এবং কোথায় ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ভারতীয় রেলের পক্ষ থেকেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি এক লক্ষের বেশি বার দেখা হয়েছে এবং তা ঘিরে আলোচনা এখনও অব্যাহত।

শ্রাবণের পুণ্যযাত্রায় জল ঢালতে নেমে শিলাবতীর স্রোতে তলিয়ে গেল ৭ শিবভক্ত, নিখোঁজ ২

রাতের খাবার খেয়েই শরীরে অস্বস্তি,মর্মান্তিক পরিণতি দশম শ্রেণির ছাত্রের

সলমানের ‘কৃষ্ণসার হত্যা’ মামলা নিয়ে ছবি, ‘কালা হিরণ’ নির্মাতাদের চরম ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখার বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে