লোকসভা ভোটের আগে খাড়গের নয়া টিম, ঠাঁই পেলেন শচিন-দীপা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী লোকসভা ভোটের কথা মাথায় রেখে নয়া টিম গড়লেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। নতুন করে গঠন করা হয়েছে কংগ্রেস কর্মসমিতি। ৩৯ সদস্য বিশিষ্ট দলের শীর্ষ নীতি-নির্ধারক কমিটিতে ঠাঁই পেয়েছেন শচিন পাইলট, দীপা দাশমুন্সিরা। এমনকি সভাপতি নির্বাচনে খাড়গের বিরুদ্ধে লড়া তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুর এবং দলে সংস্কারের দাবি জানানো জি-২৩ গোষ্ঠীর নেতা আনন্দ শর্মা, মুকুল ওয়াসনিকদেরও  রাখা হয়েছে।

লোকসভা ভোটের কথা মাথায় রেখে যে নয়া কর্ম সমিতি গঠন করেছেন কংগ্রেস সভাপতি তাতে প্রবীণদের পাশাপাশি নবীন প্রজন্মের নেতা-নেত্রীকেও ঠাঁই দিয়েছেন। দেশের প্রতিটি রাজ্য থেকে যাতে কর্মসমিতিতে প্রতিনিধি থাকেন সে বিষয়টিও মাথায় রেখেছিলেন। প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধির পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, দিগ্বিজয় সিং, এ কে অ্যান্টনি, কুমারী শৈলজা, পি চিদম্বরম, মীরা কুমার, অভিষেক মণু সিঙ্ঘভি, অম্বিকা সোনিরা ঠাঁই পেয়েছেন কংগ্রেস কর্মসমিতিতে। উত্তর-পূর্ব ভারত থেকে গৌরব গগৈ, মিজোরামের প্রাক্তন মুখ্যমন্ত্রি লালথানওয়ালাকে রাখা হয়েছে।

কংগ্রেস কর্মসমিতিতে স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হয়েছে ১৮ জনকে। প্রাক্তন রেলমন্ত্রী পবন বনশল, বীরাপ্পা মইলি, রমেশ চেন্নিথালা, মোহন প্রকাশ, হরিশ রাওয়াতের পাশাপাশি নাম রয়েছে সুদীপ রায়বর্মন, মীনাক্ষী নটরাজন, দীপেন্দ্র সিং হুডা, বি কে হরিপ্রসাদ, টি সুব্বারামি রেড্ডির। বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছেন অলকা লাম্বা, সুপ্রিয়া শ্রীনেত্রে, পবন খেরা, যশোমতী ঠাকুর ও পাল্লাম রাজু।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান