আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইয়াসিনের শাস্তির বদলা, কাশ্মীরের ৩৫ বছরের টিকটক স্টার তরুণীকে গুলি করে খুন

নিজস্ব প্রতিনিধি, জম্মু: জম্মু-কাশ্মীরের ৩৫ বছরের এক সোশ্যাল মিডিয়া স্টার তরুণীকে গুলি করে খুন করল জঙ্গিরা। মৃতের নাম আমরিন ভাট। হত্যার ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায়। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সশস্ত্র জঙ্গিদের দল তাঁর বাড়ি ঢুকে নির্বিবাদে হামলা চালায়। জঙ্গিদের বাধা দিতে যায় তাঁর সাত বছরের মেয়ে এবং ভাইপো। গুরুতর জখম দুজনেই। তিনজনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ওই হাসপাতালেই বাকি দুয়ের চিকিৎসা চলছে।

জম্মু-কাশ্মীর পুলিশের তরফ থেকে এই হামলার খবর দিতে গিয়ে বলা হয়েছে, ‘গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ উপত্যকার বিখ্যাত টিকটক স্টার আমরিন ভাটের বাড়ি ঢুকে সশস্ত্র জঙ্গিদের একটি দল আমরিন ভাটকে লক্ষ্য করে গুলি করে। তাঁর সাত বছরের মেয়ে এবং ভাইপো বাধা দিতে গেলে তারাও গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় এই তিনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা আমরিন ভাটকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের আঘাত গুরুতর। ওই হাসপাতালেই তাদের চিকিৎসা চলছে। দুষ্কতীদের খোঁজে তল্লাশি চলছে।’

পুলিশ এবং রাজনৈতিকমহলে একাংশের ধারণা ইয়াসিন মালিককে দিল্লির একটি আদালত দোষী সাব্যস্ত করার বদলা হিসেবেই জঙ্গিরা এই টিকটক স্টারকে হত্যা করেছে। উল্লেখ করা যেতে পারে, জঙ্গিদের আর্থিকমদতের অভিযোগে নিষিদ্ধ সংগঠন জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা ইয়াসিন মালিককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় দিল্লির বিশেষ এনআইএ আদালত। পাশাপাশি ১০ লক্ষ টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে

আরও পড়ুন ফাঁসির দড়ি থেকে বাঁচলেন, ইয়াসিন মালিকের যাবজ্জীবন কারাদণ্ড

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ