ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হলেই কাশ্মীরে ভোট, প্রতিশ্রুতি অমিতের

বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলের পরে এদিনই উপত্যকার মাটিতে প্রথম সভা করলেন অমিত শাহ।

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: ভোটার তালিকা সংশোধনের কাজ চূড়ান্ত হওয়ার পরেই উপত্যকায় বিধানসভার ভোট নেওয়া হবে। আজ বুধবার বারামুল্লায় (Baramulla) এক সভায় এমনই প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহ (Amit Shah)। তবে কবে সেই ভোট নেওয়া হতে পারে, তা নিয়ে স্পষ্ট কোনও আভাস দেননি তিনি। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) এও জানিয়ে দিয়েছেন, কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। উপত্যকায় শান্তি ফেরাতে পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনায় বসা হবে না।  

২০১৪ সালে উপত্যকায় শেষ বারের মতো বিধানসভার ভোট (Assembly Poll) নেওয়া হয়েছিল। ওই ভোটের পরে বিচ্ছিন্নতাবাদের সমর্থনকারী মেহবুবা মুফতির (Mehabooba Mufti) সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছিল বিজেপি (BJP)। যদিও ওই মিলিজুলি সরকার বেশি দিন চলেনি। ২০১৮ সালে বিধানসভা ভেঙে (Assembly Dissolved) দেওয়া হয়। ২০১৯ সালের অগস্টের ৫ তারিখে জম্মু-কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা কেড়ে নেয় কেন্দ্র। ৩৭০ ধারা বিলোপের পাশাপাশি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে উপত্যকাকে দুটি ভাগে ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। ফলে নতুন করে আসন পুনর্বিন্যাস করা হয়েছে। গত অগস্ট থেকে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ। আগামী ২৫ নভেম্বরের মধ্যেই ওই কাজ শেষ করা হবে।

জম্মু-কাশ্মীরে বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলের পরে এদিনই উপত্যকার মাটিতে প্রথম সভা করলেন অমিত শাহ। আর সীমান্ত লাগোয়া মাটিতে দাঁড়িয়েই পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘অনেকেই বলছেন, আমাদের পাকিস্তানের সঙ্গে কথা বলা উচিত। কেন পাকিস্তানের সঙ্গে কথা বলতে যাব? কোনও কথা হবে না। কথা যদি বলতে হয়, তাহলে গুজ্জর, পাহাড়ি আর কাশ্মীরের মানুষের সঙ্গে বলব।’

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবসে এক্সে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মার্কিন মুলুকে শপিং কমপ্লেক্সে বন্দুকবাজের হামলায় নিহত ২, জখম বহু

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

পেরুতে বিমান দুর্ঘটনায় ১৩ জন পর্যটকের মৃত্যু

চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের রসা

সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা