কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ব্যবসায়ীদের অযথা হয়রানি ও তোলাবাজি বন্ধ করতে পণ্য পরিষেবা কর (জিএসটি) আধিকারিকদের ডানা ছাঁটল জিএসটি কাউন্সিল। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সভাপতিত্বে অনুষ্ঠিত জিএসটি (GST) কাউন্সিলের ৫৭তম বৈঠকে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, আইনি পদক্ষেপ বা মামলা শুরুর জন্য প্রয়োজনীয় আর্থিক সীমার পরিমাণ ১ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে।

দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠেছিল, ব্যবসায়ীদের হয়রানি করতে নিজেদের হাতে থাকা মারণাস্ত্র প্রয়োগ করে চলেছেন জিএসটি’র আধিকারিকরা। গ্রেফতারির ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ বাবদ আদায় করছেন। একাধিক ব্যবসায়ী সংগঠন জিএসটি আধিকারিকদের ওই দৌরাত্ম্যের বিরুদ্ধে সরব হয়েছিল। এদিন জিএসটি কাউন্সিলের বৈঠকে কর আধিকারিকদের কাছে থাকা মারণাস্ত্র কেড়ে  নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ন্যূনতম শাস্তির বিধানটিও তুলে নেওয়া হয়েছে। বর্তমানে জরিমানা, কারাদণ্ড বা উভয় দণ্ডের বিষয়টি বিচারিক বিবেচনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে। যেসব ক্ষেত্রে কোনও সুনির্দিষ্ট শাস্তির বিধান নেই, সেখানে প্রযোজ্য সাধারণ জরিমানার পরিমাণ ২৫ হাজার টাকা থেকে কমিয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।

জিএসটি কাউন্সিলের বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে কোনও করদাতা যদি কর জমা দিতে দেরি করেন, কোনও ভুল করেন বা অর্থ পরিশোধে বিলম্ব ঘটান, তবে বকেয়া আদায়, সুদ এবং আনুপাতিক হারে জরিমানা—এসবের সম্মুখীন তাকে হতে হবে। তবে এর বাইরে অন্য কোনও শাস্তি পেতে হবে না। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, জিএসটি-র হারে আপাতত কোনও পরিবর্তন হচ্ছে না। কর হারের পরিবর্তনের পরিবর্তে কাউন্সিল মূলত প্রক্রিয়াগত সংস্কারের ওপর জোর দিয়েছে, যার লক্ষ্য হল ব্যবসা পরিচালনার পরিবেশ সহজ করা এবং নিয়মকানুন মেনে চলার (কমপ্লায়েন্স) বোঝা কমানো।

 

হাতিতে চেপে আসছেন দুর্গা, নবরাত্রিতে তিন রাশির জাতকদের ভাগ্য বদলাবে

অনাথ আশ্রমের আড়ালে আর্থিক প্রতারণা, কাটোয়ায় গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

১.১৪ লক্ষ টাকা বেতনের সরকারি চাকরি, জেনে নিন আবেদন পদ্ধতি

চড়-পাল্টা চড়, মিছিল ছেড়ে প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে দুই মহিলা কংগ্রেস নেত্রী

পেটের টানে অনলাইনে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বিক্রি, গোপালনগরে ধৃত দম্পতি

ভুট্টার খোসা ফেলে দিচ্ছেন? এই কাজে লাগিয়ে পয়সা বাঁচান

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর