ভোটের মুখে দিল্লিতে জোর ধাক্কা কংগ্রেসের, দল ছেড়ে আপে যোগ ৫ বারের বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীতে বিধানসভা ভোটের মুখে ফের ধাক্কা খেল কংগ্রেস। রবিবার (১০ নভেম্বর) হাত শিবির ছেড়ে কংগ্রেসে নাম লেখালেন পাঁচ বারের বিধায়ক চৌধুরী মতিন আমেদ। রাজধানীর অন্যতম সংখ্যালঘু মুখ হিসাবেই পরিচিত ছিলেন বর্ষীয়ান নেতা। ফলে কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ধস নামবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। দলের পাঁচ বারের বিধায়কের দল ছাড়া নিয়ে কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

আগামী বছর গোড়ার দিকেই দিল্লি বিধানসভার ভোট। আর ওই ভোট ঘিরে ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলি। ফের ক্ষমতায় ফিরতে কংগ্রেস ভাঙার দিকেই মন দিয়েছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। গত সপ্তাহেই কংগ্রেস ছেড়ে আপে নাম লিখিয়েছিলেন সিলামপুর আসন থেকে পাঁচবার বিধায়ক নির্বাচিত হওয়া চৌধুরী মতিন আমেদের পুত্র জুবায়ের চৌধুরী এবং তাঁর স্ত্রী সগুফতা চৌধুরী। অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিতিতেই দুজনে হাত শিবির ছেড়ে ঝাড়ু পার্টিতে নাম লেখান। জুবায়েরের যোগদানের পরেই জল্পনা চলছিল, সিলামপুর আসন থেকে তাঁকেই প্রার্থী করতে পারে আপ নেতৃত্ব।

কিন্তু এদিন আচমকাই ছেলে ও বউমার পদাঙ্ক অনুসরণ করে কংগ্রেস ছেড়ে আম আদমি পার্টিতে নাম লেখান পাঁচ বারের বিধায়ক চৌধুরী মতিন আমেদ। সীলামপুর আসনে তিনি ১৯৯৩ সাল থেকে ২০১৩ পর্যন্ত টানা পাঁচ বার বিধায়ক হিসাবে জিতেছিলেন। যদিও পাঁচ বার বিধায়ক হিসাবে নির্বাচিত হলেও একাধিকবার রাজনৈতিক আনুগত্য বদলেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের অন্যতম নেতা হিসাবে পরিচিত মতিন।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL