স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, চরম সিদ্ধান্ত নিল দশম শ্রেণির ছাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি:  শিক্ষক মানেই ভবিষ্যতের পথপ্রদর্শক। পড়ুয়াদের শুধু বইয়ের শিক্ষা দেওয়া নয়, জীবনের ভালো-মন্দ, ভুল-ঠিকের পার্থক্যও শেখান তাঁরাই। অভিভাবকদের বিশ্বাস থাকে, স্কুলের চৌহদ্দির মধ্যে সন্তান নিরাপদেই থাকবে। কিন্তু সেই শিক্ষকের বিরুদ্ধেই যখন ওঠে যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগ, তখন প্রশ্ন ওঠে স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে। তামিলনাড়ুতে এমনই এক ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে আত্মঘাতী হয়েছেন দশম শ্রেণীর ছাত্রী। ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ।  

জানা গিয়েছে, তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায় স্কুলে এক  শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। সেই অপমান সহ্য করতে না পেরেই  নিজের বাড়িতে আত্মঘাতী হয়েছেন দশম শ্রেণীর এক ছাত্রী। পরিবারের অভিযোগ শিক্ষকের কাছ থেকে এহেন আচরণ পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। জগদেশন নামে অভিযুক্ত শিক্ষককে শিশু যৌন নিপীড়ন প্রতিরোধ আইন বা পকসো আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা  জানিয়েছেন, তদন্তে জানা গিয়েছে শিক্ষক ছাত্রীকে অশালীনভাবে স্পর্শ করেছিলেন।

 আরও পড়ুন: জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

পুলিশ বর্তমানে নাবালিকার  মৃত্যুর কারণ  এবং শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্ত করছে। তবে  নাবালিকার মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, স্কুলে পড়ুয়াদের নিরাপত্তার ব্যবস্থা কতটা কার্যকর? অভিযোগ জানানোর জন্য তাদের কাছে নিরাপদ ও সহজ ব্যবস্থা রয়েছে কি না, সেই প্রশ্নও সামনে এসেছে। 

  

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর