জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

Share:

নিজস্ব প্রতিনিধি: সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করতেই জমি দুর্নীতি মামলার তদন্তে সামনে এল আরও তিন নাম। সিআইডি সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ককে জেরায় এক হোটেল মালিক ও এক প্রমোটার-সহ তিন জনের নাম উঠে এসেছে। তদন্তকারীদের হাতে আসা তথ্য অনুযায়ী, ওই হোটেলের একটি ঘর নিয়মিত বুক করে রাখা হত। সেখানেই নাকি চলত লেনদেন। 

জানা গিয়েছে, তাঁদের মধ্যে একজন হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত এবং অন্যজন প্রোমোটার। তৃতীয় ব্যক্তির ভূমিকা কী, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তকারী সূত্রে খবর, যে হোটেলের মালিকের নাম উঠে এসেছে সেখানে একটি নির্দিষ্ট ঘর নিয়মিত বুক করা থাকত। সেই ঘরেই জমি সংক্রান্ত যাবতীয় লেনদেন হত বলে তদন্তে উঠে এসেছে। এই বিষয়টি সিআইডির কেস ডায়েরিতেও রয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

তদন্তকারীদের অনুমান, হোটেলের ওই ঘরটি শুধু বৈঠকের জন্য নয়, লেনদেনের ক্ষেত্র হিসেবেও ব্যবহার করা হয়ে থাকতে পারে। সেই ঘরে কারা যাতায়াত করতেন এবং সেখানে কী ধরনের আর্থিক লেনদেন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সুমিত রায়ের জেরায় পাওয়া তথ্য যাচাই কোর্টের এবার ওই তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিআইডি। সূত্রের খবর, তিন জনকেই নোটিস পাঠানোর প্রস্তুতি চলছে। তাঁদের বক্তব্য রেকর্ড করার পাশাপাশি সুমিতের বয়ানের সঙ্গে সেই তথ্য মিলিয়ে দেখবেন তদন্তকারীরা। জমি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সুমিত রায়ের ভূমিকা নিয়ে তদন্ত চলছে। এবার তাঁর জেরায় উঠে আসা এই তিন নাম তদন্তের পরবর্তী ধাপে নতুন কোনও যোগসূত্র সামনে আনে কি না, সেদিকেই নজর তদন্তকারীদের।

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

রাতভর টানা বৃষ্টিতে আবারও ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন মিরিক

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

উ‍ৎসবের মরশুমে বাড়িতেই ‘মুগ পুলি’ বানিয়ে পরিজনদের চমকে দিন

চায়ের আড্ডায় গুজরাতি স্বাদ! রইল মশলাদার বাদাম পকোড়ার রেসিপি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

রাতের অন্ধকারে ২২ বছরের যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলপাথাড়ি কোপ, হাড়হিম ঘটনা দিল্লিতে

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার