বোরকা পরে ঘরের ভিতর উঁকি যুবকের, জুতো দেখেই প্রকাশ্যে এল আসল সত্যি

Share:

নিজস্ব প্রতিনিধি: চাঞ্চল্যকর ঘটনা উত্তর প্রদেশে।  বিজনৌর থেকে এক অদ্ভুত ঘটনা  প্রকাশ্যে এসেছে।    বোরকা পরা এক যুবকের বিরুদ্ধে  বাড়ি বাড়ি গিয়ে ঘরের ভিতর উঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনা দেশে সাধারণ মানুষ তাকে চোর ভেবেছিল। ঘরের ভিতর উঁকি দেওয়াতে স্থানীয়রা যুবককে আটক করে এবং জানতে চায় কেন সে এই কাজ করছে এবং পুরুষ হয়ে বোরখা কেন গায়ে রয়েছে। নেপথ্যে রয়েছে কোন কারণ। এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে না পারায় ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে।  তবে অভিযুক্ত পালিয়ে গিয়েছে এবং সেই ঘটনার  একটি ভিডিও এখন ভাইরাল  হয়েছে।

জানা গিয়েছে,  রবিবার সন্ধ্যায় বিজনৌর শহরের কাজিপাড়া এলাকার ইমলি ওয়ালি মসজিদের কাছে এক যুবককে বোরকা  পরিহিত অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যায়। তবে তার পায়ে  জুতো দেখে স্থানীয়রা সন্দেহ করে তাকে থামায়।  জিজ্ঞাসাবাদের সময়ে খুলে দেওয়া হয় বোরখা। তখনই প্রকাশ্যে আসে যে বোরকার আড়ালে যিনি রয়েছেন তিনি মহিলা নন একজন পুরুষ। এই ঘটনার পরেই   এলাকায় প্রচুর ভিড়  জমে যায় এবং  যুবককে  মারধর করা হয়। তবে, সে ভিড় এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুন: গণতন্ত্র ধ্বংস করতে চাইছে,মতুয়াদের ভোট কাড়ছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর

স্থানীয়রা জানিয়েছেন, যুবকটি বোরকা পরে ঘুরে বেড়াচ্ছিল এবং আশেপাশের বাড়িগুলিতেও উঁকি দিচ্ছিল।  এতেই স্থানীয় লোকজন সন্দেহ করে। এরপর যুবককে আটক করা হয় ও জিজ্ঞাসাবাদ করা হয়।  জিজ্ঞাসাবাদের সময়, সে প্রথমে জনতাকে বিভ্রান্ত করে বলেছিল যে সে কারও সাথে দেখা করতে এসেছে। তবে, সে বলতে পারেনি যে কার সঙ্গে দেখা করতে এইভাবে এসেছে। সদুত্তর না পেয়ে কিছু লোক তাকে  মারধরও করে। অভিযুক্ত হাত জোড় করে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। ও ভিড় থাকার সুযোগ নিয়ে পালিয়ে যায়। পুরো ঘটনার একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওটির ভিত্তিতে, পুলিশ  যুবককে খুঁজছে।

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে