দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Presidential Election: ক্রস ভোটিং, দ্রৌপদী মুর্মুকে ভোট দিলেন কংগ্রেস-এনসিপি বিধায়করা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) ভোট দেওয়ার জন্য কোনও হুইপ (Whip) জারি না হওয়ায় দেদার ক্রস ভোটিং (Cross Voting) পড়ল। মূলত বিরোধী শিবিরের বিধায়করাও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে এনডিএ প্রার্থী (NDA Candidate)  দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) ভোট দিয়েছেন। কংগ্রেস (Congress), এনসিপি (NCP) থেকে শুরু করে সমাজবাদী পার্টির (Samajwadi Party) বিধায়কদের বিরুদ্ধে ক্রস ভোটিংয়ের অভিযোগ উঠেছে। ফলে বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহার (Yashwant Sinha) যত ভোট পাওয়ার কথা, তত ভোট পাচ্ছেন না। যদিও ক্রস ভোটিংয়ে অভিযুক্ত বিধায়কদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পথে হাঁটা হবে কিনা, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি তিন দলের শীর্ষ নেতৃত্ব।

ক্রস ভোটিং করার অভিযোগ যাঁদের বিরুদ্ধে উঠেছে তাঁদের মধ্যে অন্যতম হলেন গুজরাতের এনসিপি বিধায়ক কান্ধাল এস জাদেজা (Kandhal Jadeja)। তিনি ভোট দেওয়ার পরে সাংবাদিকদের জানিয়েছেন, এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন। তাঁর মতোই বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহাকে ভোট না দিয়ে এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছেন উত্তরপ্রদেশের বরেলীর ভোজিপুরা (Bhojipura) থেকে নির্বাচিত সমাজবাদী পার্টির বিধায়ক শাহজিল ইসলাম 9shahajil Islam)।

দীর্ঘদিন ধরেই ওড়িশা প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ মুকিম (Mohammed Muqim)। কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব তাঁর সেই মনোবাসনা পূর্ণ করেননি। ফলে শীর্ষ নেতৃত্বকে সবক শেখাতে তিনিও এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন। অসমেও একাধিক কংগ্রেস বিধায়ক বিরোধী শিবিরের প্রার্থীকে ভোট না দিয়ে এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছেন বলে দাবি করেছেন এআইইউডিএফের বিধায়ক করিমুদ্দিন বারভুঁইয়া।

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ