১৫ অগস্ট ঘিরে দিল্লিতে হাই অ্যালার্ট, ইন্ডিয়ান মুজাহিদিন ও আল কায়েদার ১৯ জঙ্গির পোস্টার জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তা নিয়ে হাই অ্যালার্ট জারি করল দিল্লি পুলিশ। ১৫ অগস্টের অনুষ্ঠানের আগে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লিকে। নিরাপত্তা আরও জোরদার করতে দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা, জনবহুল এলাকা এবং ব্যস্ত এলাকায় ১৯ জন মোস্ট ওয়ান্টেড জঙ্গির পোস্টার লাগানো হয়েছে। 

পুলিশের প্রকাশ করা পোস্টারে যাদের ছবি রয়েছে তারা ইন্ডিয়ান মুজাহিদিন, আল-কায়দা এবং বিভিন্ন খালিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে। সেই তালিকায় ইন্ডিয়ান মুজাহিদিনের রিয়াজ ভাটকল এবং শাবানদারি মহম্মদ ইকবাল ওরফে ইকবাল ভাটকলের নাম রয়েছে। পাশাপাশি আল-কায়দার সঙ্গে যুক্ত মহম্মদ শারজিল আখতার, আবু সুফিয়ান এবং সৈয়দ মহম্মদ আরশিয়ানের ছবিও পোস্টারে রয়েছে।  খালিস্তানি সংগঠনগুলির সঙ্গে যুক্ত একাধিক নামও এই তালিকায় রয়েছে। এর মধ্যে রঞ্জিত সিং ওরফে নীতা, পরমজিৎ সিং পাম্মা, খালিস্তান টাইগার ফোর্সের অর্শদীপ সিং ওরফে অর্শ ডালা এবং বাব্বর খালসা ইন্টারন্যাশনালের হরবিন্দর সিং সন্ধু ওরফে রিন্ডা, বধাওয়া সিং বাব্বর ও গুরমিত সিং বগ্গার নাম উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

উল্লেখ্য, প্রতি বছরই ১৫ অগস্ট এবং ২৬ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ  দিনের আগে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়। এবারও সম্ভাব্য নাশকতার আশঙ্কা মাথায় রেখে আগেভাগেই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে পুলিশ। লক্ষ্য একটাই সন্দেহভাজনদের দ্রুত শনাক্ত করা এবং সাধারণ মানুষকেও নিরাপত্তা ব্যবস্থার অংশ করে তোলা। দিল্লি পুলিশ জানিয়েছে, পোস্টারে থাকা কোনও সন্দেহভাজনকে কোথাও দেখা গেলে বা তাঁদের সম্পর্কে কোনও তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানাতে হবে। পোস্টারে পুলিশ কন্ট্রোল রুমের ১১২ নম্বর-সহ বিশেষ শাখার যোগাযোগের তথ্য দেওয়া হয়েছে। সঠিক তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়ার পাশাপাশি তাঁর পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।  

গ্যাস শেষ! চিন্তা নেই, ওভেনে বানিয়ে নিন জাফরানি বাটার চিকেন রাইস

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের

মাংসের চেনা পদে আসুক নতুন স্বাদ, বানিয়ে ফেলুন সুস্বাদু পোস্ত মুরগি

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা

নিয়োগ প্রক্রিয়ায় ফের জট! আপাতত স্থগিত মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশন

পার্ক ইনস্টিটিউশনে কী কারণে অসুস্থ হল পড়ুয়ারা? তদন্তে স্বাস্থ্য দফতর ও পুরসভার টিম

অভিষেকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘কোনও রহস্য লুকিয়ে রয়েছে’, অভিষেকের বিদেশযাত্রা প্রসঙ্গে মন্তব্য দিলীপের

১৫ অগস্ট ঘিরে দিল্লিতে হাই অ্যালার্ট, ইন্ডিয়ান মুজাহিদিন ও আল কায়েদার ১৯ জঙ্গির পোস্টার জারি

সাতসকালেই ব্লু লাইনে সিগন্যালিং ত্রুটি, সমস্যায় নিত্যযাত্রীরা