সংবিধান হাতে তৃণমূল সাংসদের বিক্ষোভ সংসদে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম অধিবেশন। সেই সময় সংসদের দুই নম্বর গেটে গান্ধি মূর্তির পাদদেশে বিরোধী INDIA জোট  একজোট হয়ে সংবিধান হাতে বিক্ষোভ দেখান শুরু করেছে। সেখানে রয়েছেন যেখানে সোনিয়া গান্ধি , রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদরা নয়া সংসদভবন চত্ত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন। সংসদ চত্বর থেকেই  তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সংবিধানের বিধান লঙ্ঘিত হয়েছে বলেই আমরা আন্দোলন করছি। নরেন্দ্র মোদি সরকার সংবিধান লঙ্ঘন করেছে। যেভাবে প্রোটেম স্পিকারকে নিয়োগ করা হয়েছে তা সাংবিধানিক বিধানের সুস্পষ্ট লঙ্ঘন করেছে।‘ একই সুর শোনা গিয়েছে তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, সংবিধান অগ্রাহ্য করেই প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়েছে। প্রথম দিন থেকেই সংবিধান লঙ্ঘন করা শুরু করে দিয়েছে মোদি সরকার ।‘

অন্যদিকে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বাংলাকে না জানিয়েই তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসছেন প্রধানমন্ত্রী। সুদীপ জানান,’ আমাদের দাবি দেশের সংবিধানকে রক্ষা করা। অষ্টাদশ লোকসভার প্রথম দিন থেকেই আমাদের এক হয়ে সংবিধান রক্ষা করতে হবে।‘ অন্যদিকে নরেন্দ্র মোদি  সরকার কেন্দ্র ক্ষমতা দখলের পর থেকে প্রশ্নফাঁস থেকে শুরু করে রেল দুর্ঘটনা, একের পর এক  কার্যক্রমের প্রতিবাদ করতে প্রস্তুত বিরোধীরা। ফলে লোকসভার প্রথম অধিবেশন শুরুর আগে সংসদ চত্ত্বরে এক জোটে প্রতিবাদে নেমেছে ইন্ডিয়া জোট।

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

রাস্তা নিয়ে বিবাদে জেরে রণক্ষেত্র বাসন্তী! দু’পক্ষের তুমুল সংঘর্ষে জখম একাধিক

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের