রকেট গতিতে এগোচ্ছে ভারতের অর্থনীতি, বলছে রিপোর্ট

আর্থিক ক্ষেত্রে সৌদি আরবের পরেই স্থান ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি,নয়াদিল্লি:  বিশ্বজুড়ে যখন আর্থিক মন্দার মেঘ ঘনাতে শুরু করেছে, সেই সময় ভারতের অর্থনীতি রকেট গতিতে এগিয়ে চলেছে। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট দিল অরগানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন। তারা তাদের রিপোর্টে জানিয়েছে, চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার থাকবে সাড়ে ছয় শতাংশ। আর্থিক ক্ষেত্রে সৌদি আরবের পরেই স্থান ভারতের। যদিও ২০২২-২৩ অর্থবর্ষেই পরবর্তী ত্রৈমাসিকে ভারতের আভ্যন্তরীণ হার কিছুটা হলেও মন্থর হবে। তবে ২০২৪-২৫ অর্থবর্ষে আভ্যন্তরীণ উৎপাদনের হার ফের সাত শতাংশ পৌঁছে যাবে।

ভারতী অর্থনীতির পূর্বাভাস দেওয়ার পাশাপাশি চলতি অর্থবর্ষে বিশ্ব অর্থনীতি কেমন থাকবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে রিপোর্টে। সেই সঙ্গে বলা হয়েছে, কোনওভাবে মন্দা এড়ানো সম্ভব হলে বিশ্ব অর্থনীতির সার্বিক বিকাশ ঘটবে। চলতি বছর বিশ্বের আর্থিক বৃদ্ধির হার থাকবে ৩.১ শতাংশ। পরবর্তী অর্থবর্ষে সেটা কিছুটা হলেও কমবে। পরবর্তী অর্থবর্ষে বিশ্বের আর্থিক বৃদ্ধির হার থাকবে ২.২ শতাংশ।

বিশ্বজুড়ে যখন আর্থিক মন্দার মেঘ ঘনাতে শুরু করেছে, সেই সময় অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের এই রিপোর্ট নিঃসন্দেহে স্বস্তির কারণ। তবে রুশ অর্থনীতি ভেঙে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে রিপোর্টে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থনীতি ভেঙে পড়বে ব্রিটেনেরও।

তবে পরবর্তী অর্থবর্ষে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদনের হার কিছুটা হলেও কমবে। উৎপাদনের হার থাকবে ৫.৭ শতাংশ। তবে পরবর্তী অর্থবর্ষে (২০২৩-২৪-য়ে) সেটা আবার ঘুরে দাঁড়াবে। 

অরগানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের মুখ্য আর্থিক পরামর্শদাতা অ্যালভারো স্যান্তোষ পেরেইরা জানিয়েছে, বিশ্বজুড়ে একটা ঝুঁকি থাকছেই। তবে সুনির্দিষ্ট নীতি একমাত্র সেই ঝুঁকি   এডা়তে পারে। 

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের