বিজেপির সংখ্যাগরিষ্ঠতা পাওয়া রুখে দেবে ‘ইন্ডিয়া’ জোট, আত্মবিশ্বাসী খাড়গে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র দুই দফা নির্বাচন বাকি। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকারের একের পর এক ইস্যুতে ফের  সরব হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মঙ্গলবার এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,’নির্বাচনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা আটকাতে আত্মবিশ্বাসী  বিরোধী INDIA জোট। কারণ, জনগণ আমাদের সঙ্গে লড়ছেন।‘   

পাশাপাশি ধর্ম নিয়েও বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস সভাপতি। তিনি বলেন, ‘রাম মন্দির নিয়ে বিজেপি বারবার মানুষকে উস্কানি দিচ্ছে। এরফলে  সমাজের মধ্যে  ‘ঘৃণা ও বিভাজন’ ছড়াচ্ছে। তাই মানুষ মনে করছেন যে এই নির্বাচন গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াই। সেইজন্য আসন্ন নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারবে না।‘

খাড়গে আরও জানিয়েছেন ,’ মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব নিয়েও মানুষ বিরক্ত তাই এই নির্বাচনে দুটি প্রধান ইস্যু হিসাবে উঠে এসেছে। বিজেপি এর আগে ২ কোটি চাকরি দেওয়া এবং  কৃষকদের আয় দ্বিগুণ করার মতো প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি।সরকার মিথ্যা কথা বলছে এবং মানুষকে বোকা বানাচ্ছে সেটা এখন জনতা বুঝতে পারছে।‘ খাড়গের এই বক্তব্যের পর ফের প্রশ্ন উঠছে, তাহলে কি  নির্বাচনে বিজেপি জয়লাভ কি অনিশ্চিত? আগামী ৮ জুন লোকসভা নির্বাচনের ফলাফল। আর সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।

সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু যুবকের, নেপথ্যে পুরনো খুনের যোগ?

চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শোয়েব মালিক? পাত্রী কে, জানলে চমকে যাবেন!

একঘেয়ে স্বাদ থেকে মুক্তি চান? বানিয়ে নিন মশলাদার ঢেঁড়শ-পনিরের তরকারি

সলমনকে শুভেচ্ছা জানাতে এগিয়ে গিয়েছিলেন ভক্ত, তারপরই যা করলেন নিরাপত্তারক্ষী…

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

প্রকাশ্যে মহিলা পুলিশকর্মীকে সপাটে চড়, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার ১

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার

শুভেন্দুর হাত ধরে বক্সায় ফিরছে বাঘিনির গর্জন, রেডিও কলার পরিয়ে জঙ্গলে ছাড়ার প্রস্তুতি

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯