বিধানসভা ভোটে ভরাডুবির পরে ইন্ডিয়া জোটের নেতাদের বৈঠকে ডাকলেন খাড়গে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জোট শরিকেরা পুজোর আগেই আসন বণ্টনের রফাসূত্র বার করতে চেয়ে জোটের বৈঠক ডাকতে চেয়েছিল। কিন্ত তখন সেই কথা কানে তোলেনি কংগ্রেস। রবি সকালে চার রাজ্যের বিধানসভার ফলাফল যেই বলে দিচ্ছে গো-বলয়ে কংগ্রেসের ভরাডুবি হচ্ছে, ওমনি তড়িঘড়ি করে জোটের বৈঠক ডেকে বসলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি  মল্লিকার্জুন খাড়্গে। আগামী  ৬ ডিসেম্বর অর্থাৎ বুধবার INDIA জোটের বৈঠক ডেকেছেন খাড়্গে। সেটাও আবার দিল্লিতে।

সূত্রের খবর, কোন জোট শরিকের সঙ্গে কোন আলোচনা না করেই এই বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি। আর সেই কারণেই এত অল্প সময়ের মধ্যে সেই বৈঠকে সম্ভাবত জোট শরিকদের শীর্ষ নেতা-নেত্রীরা কেউই হয়তো হাজির থাকতে পারবেন না । দলের প্রতিনিধি পাঠিয়ে দায় সারবেন তাঁরা। সব থেকে বড় কথা, যে আসন বণ্টনের লক্ষ্যে দ্রুত এই বৈঠক ডাকা হল সেটাও সম্ভবত অমীমাংসিত থেকে যাবে।  

প্রসঙ্গত ২০২৪ সালে লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে  ২৮টি বিরোধী দল একজোট হয়েছিল। পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পৌরহিত্ব্যে ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক বসেছিল। এরপর বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠক হয়। সেই বৈঠকে জোটের নাম ঠিক হয় INDIA । মুম্বইয়ে INDIA জোটের বৈঠকে বিভিন্ন কমিটি গঠন হয়।  সেই বৈঠকে ২৮টি বিরোধী দলের ৬৩ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। কিন্তু এরপরই কিছুটা ঝিমিয়ে পড়েছিল ইন্ডিয়া জোট।   

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু