আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন কমিশনকে সামনে রেখে এবার পথে নামার সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের (INDIA Block)। আগামী ৬ অক্টোবর কমিশনের উদ্দেশে মিছিল করবেন বিরোধী দলের নেতারা। নির্বাচন কমিশনের ভূমিকা, SIR এবং EVM-VVPAT নিয়ে বিরোধীদের আপত্তি ঘিরে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দিল্লির কন্সটিটিউশন ক্লাবে বৈঠকে বসে I বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, প্রধানমন্ত্রী নরন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচন কমিশনকে নিজেদের স্বার্থে ব্যবহার করছেন। ভোট প্রক্রিয়ায় কারচুপির অভিযোগও তোলেন তিনি। 

বৈঠকে SIR-এর মাধ্যমে ভোটার তালিকা সংশোধন, EVM ও VVPAT নিয়ে বিরোধীদের অবস্থান এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর দাবির মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। সংসদে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অপসারণ প্রক্রিয়া শুরু করার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। বৈঠকের পর খাড়গে জানান, নির্বাচন সংক্রান্ত ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, ২ থেকে ৮ অক্টোবর দেশজুড়ে মিছিল করবে কংগ্রেস। পাশাপাশি ভবিষ্যতের নির্বাচন ব্যালট পেপারে করার পক্ষেও সওয়াল করেন তিনি। পুরনো ভোটার তালিকা ফিরিয়ে আনা এবং নির্বাচন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতার দাবিও INDIA ব্লকের আলোচনায় উঠে এসেছে।

বিস্তারিত আসছে…

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য