রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাখিবন্ধন হল ভাই-বোনের সম্পর্কের প্রতীক। এবার সেই রাখি বন্ধনের সম্পর্কই বদলে গেল সাত পাকে বন্ধনের সম্পর্ক। ১৫ বছর ধরে যে যুবককে ভাই মেনে রাখি পড়িয়েছেন এক তরুণী তাঁকেই বিয়ে করেছেন এই খবর জানতে পেরেই শোকাহত হন বাবা। মেয়ের এই সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারেনি বাবা। তার পরেই নেন কঠিন সিদ্ধান্ত। জীবিত মেয়েকে মৃত বলে ধরে নিয়ে শেষকৃত্যের অনুষ্ঠান করেন বলে  জানা গিয়েছে।   

ঘটনাটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের নৈনি এলাকার তেলুয়াওয়ান গ্রামের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০ বছরের নন্দিনী পাণ্ডের সঙ্গে বিয়ে হয়েছে ২২ বছরের শাশ্বত গুপ্তের। শাশ্বত আইন নিয়ে পড়াশোনা করছেন। দুই পরিবারের মধ্যে আগে থেকেই পরিচয় ছিল। বাড়িতে যাতায়াতের সুবাদে নন্দিনী ও শাশ্বতকে ভাই-বোনের মতোই দেখতেন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা জানিয়েছেন প্রায় ১৫ বছর ধরে শাশ্বতকে রাখি পরাতেন নন্দিনী। কিন্তু সেই সম্পর্কের সমীকরণ বদলে যায় গোপনে। পরিবারের অমতে শাশ্বতকে বিয়ে করেন নন্দিনী। মেয়ের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বাবা গণেশ পাণ্ডে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শুধু তাই নয়, মেয়ের একটি প্রতীকী ছবি ও পুতুল তৈরি করে শেষকৃত্যও সম্পন্ন করেন। এমনকী, মেয়ের ছবিতে স্বর্গীয় লিখে দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তরুণী। 

আরও পড়ুন: দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নন্দিনীর একটি ভিডিয়ো। সেখানে নিজের বক্তব্য তুলে ধরেছেন তিনি। নন্দিনীর দাবি, পরিবার তাঁকে মৃত ঘোষণা করার দিন থেকেই পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন। বর্তমানে স্বামী শাশ্বতের সঙ্গে রয়েছেন এবং সুখে সংসার করছেন। তবে ভিডিয়োয় বাবার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগও তুলেছেন নন্দিনী। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে বাবার হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। 

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য