তাপপ্রবাহের জের, গম রফতানি নিষিদ্ধ করার চিন্তাভাবনা কৃষি মন্ত্রকের

এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবুজসঙ্কেতের দিকেই তাকিয়ে মন্ত্রকের আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মার্চ-এপ্রিল মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের রাজ্যগুলিতে কার্যত তাপপ্রবাহ চলেছে। প্রচণ্ড গরমের কারণে প্রত্যাশিত গম উ‍ৎপাদন হয়নি। ফলে দেশের বাজারে যাতে গম কিংবা আটার জোগানে ঘাটতি না দেখা দেয়, তার জন্য গম রফতানিতে নিষেধাজ্ঞা জারির কথা চিন্তাভাবনা করছে কৃষি মন্ত্রক। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবুজসঙ্কেতের দিকেই তাকিয়ে মন্ত্রকের আধিকারিকরা।

বুধবার কৃষি মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মার্চ মাসে গম চাষের সময়ে কার্যত দেশের একাধিক রাজ্যে তাপপ্রবাহ চলেছিল। আর সেই তাপপ্রবাহের কারণে উ‍ৎপাদন মার খেয়েছে। গরমের কারণে প্রচুর পরিমাণ শস্যের ক্ষতি হয়েছে। প্রথমে অনুমান করা হয়েছিল, চলতি মরসুমে ১১১ মিলিয়ন টন গম উ‍ৎপাদন হবে। কিন্তু সেই লক্ষ্যমাত্রায় কাটছাঁট করা হয়েছে। আপাতত ১০৫ মিলিয়ন টন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ক্ষেত থেকে পুরো শস্য ওঠার পরেই বোঝা যাবে লক্ষ্যমাত্রা অনুযায়ী উ‍ৎপাদন হয়েছে কিনা। উ‍ৎপাদন কম হলে বিদেশে গম রফতানির ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হবে।

রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে গোটা বিশ্বই যে কোনও মুহুর্তে খাদ্যসঙ্কটের মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে এই মুহুর্তে গম রফতানি করা হলে ভবিষ্যতে দেশের বাজারে চাহিদা মেটাতে আমদানি করা সম্ভব হবে, তার কোনও নিশ্চয়তা নেই। তাই কোনও ঝুঁকি নিতে চাইছেন না কৃষি মন্ত্রকের আধিকারিকরা। তবে কূটনৈতিক স্বার্থে যদি কোনও দেশে গম রফতানির অনুমতিও দেওয়া হয়, সেক্ষেত্রে রফতানি মূল্য নির্ধারণ করে দেওয়ার পক্ষপাতী তাঁরা। তবে সবটাই নির্ভর করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মর্জির উপরে।     

 

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার