সীমান্তে চিনের লাল ফৌজের সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষ বাড়ার আশঙ্কা

গত বছর ডিসেম্বর মাসে পূর্ব হিমালয়ে নতুন করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তবে সেই সময় সেখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সীমান্তে লাল ফৌজের সঙ্গে ভারতীয় সেনার (Indian Army) সঙ্ঘর্ষ (Clashes) বাড়ার আশঙ্কা। ভারতীয় গোয়েন্দারা নিরাপত্তা সংক্রান্ত এক মূল্যায়নে লাদাখের হিমালয় অঞ্চলে সঙ্ঘর্ষ বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

২০২০ সালে পশ্চিম হিমালয়ের লাদাখে চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে কম করে ২৪ জন ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন। তবে দুই দেশের সামরিক এবং কূটনৈতিক স্তরে আলোচনার পরে উত্তেজনা কিছুটা কমেছে। গত বছর ডিসেম্বর মাসে পূর্ব হিমালয়ে নতুন করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তবে সেই সময় সেখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

গত ২০ থেকে ২২ জানুয়ারি পুলিশের শীর্ষ কর্তাদের এক সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে লাদাখ পুলিশের তরফে এক গোপন গবেষণাপত্র পেশ করা হয়। সেই গবেষণাপত্রে এই আশঙ্কা করা হয়েছে বলে সূত্রের খবর। প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় স্থানীয় পুলিশের দ্বারা সংগৃহীত গোয়েন্দা তথ্য এবং কয়েক বছর ধরে ভারত-চীন সামরিক উত্তেজনার প্যাটার্নের ভিত্তিতে মূল্যায়নটি করা হয়েছে। তবে এই বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর তরফে কোনও মন্তব্য করা হয়নি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের তরফেও এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। এমনকি চিনের বিদেশ মন্ত্রকের তরফে এই বিষয়ে কোনও জবাব দেওয়া হয়নি। চিনের পিপলস লিবারেশন আর্মিকে (People’s Liberation Army) উল্লেখ করে রিপোর্টে বলা হয়েছে, অভ্যন্তরীণ বাধ্যবাধকতার পরিপ্রেক্ষিতে … পিএলএ (PLA) তার সামরিক অবকাঠামো তৈরি করতে থাকবে এবং সংঘর্ষও ঘন ঘন হতে পারে যা একটি প্যাটার্ন অনুসরণ করতে পারে বা নাও পারে।

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

পুজোর ছুটিতে চলে যান ‘বেলতার’, মন ভরে দেখে নিন চা-বাগানে ঘেরা অচেনা জায়গা

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

Asian Games 2026: চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনার পদক জিতল ভারতের মেয়েরা

5G ব্যবহারকারীদের জন্য মাত্র ৫১ টাকায় দারুণ সুযোগ দিচ্ছে Jio

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন

চার্জিংয়ের সময় কেন গরম হয়ে যায় ফোন? জেনে নিন আসল কারণ

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার