‘ইন্ডিয়া’ জোট সরকার গড়তে যাচ্ছে, ভোট সপ্তমীর সকালে দাবি রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি : এবারের ভোটে ‘ইন্ডিয়া’ জোটই সরকার গঠন করতে যাচ্ছে। শনিবার সপ্তম দফার ভোট পর্বের শুরুতে এই বার্তাই দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। একইসঙ্গে বিজেপি সরকারকে ‘অহংকারী’ ও ‘অত্যাচারী’ বলে তোপ দেগেছেন রাহুল।

এদিন দেশজুড়ে সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ চলছে। এদিন শেষ দফার ভোটগ্রহণের শুরুতে টুইট করে রাহুল জানান, ‘সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ চলছে। এখনও পর্যন্ত যা ভোট পড়েছে তাতে বিরোধী ইন্ডিয়া জোটই সরকার গঠন করতে চলেছে।‘ একইসঙ্গে রাহুল জানান, ‘যেভাবে এত গরমের মধ্যেও সাধারণ মানুষ গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার জন্য ভোট দিতে বেরিয়েছে, তাতে সকলকে ধন্যবাদ জানাই। আজও সাধারণ মানুষ অহংকারী ও অত্যাচারী বিজেপি সরকারের বিরুদ্ধে নিজেদের মতামত জানাতে বেরিয়েছে। এটাই বিজেপি সরকারের বিরুদ্ধে নিজেদের মতামত জানানোর শেষ সুযোগ। আশা করছি, ৪ জুন দেশে এক নতুন সকালের জন্ম দেবে।‘

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল থেকেই গোটা দেশে ভোট গ্রহণপর্ব শুরু হয়েছে। শনিবার শেষ দফার ভোটগ্রহণ। ইতিমধ্যে দেশের একটা বড় অংশের মানুষ নিজেদের মতামত দিয়ে দিয়েছে। গত ছয় দফায় ভোট গ্রহণ পর্বের গতিপ্রকৃতি দেখে দেশে ইন্ডিয়া জোট সরকার গঠন করার ব্যাপারে যথেষ্টই আশাবাদী কংগ্রেস নেতৃত্ব। সম্প্রতি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মুখেও সরকার গঠন কথা শোনা গিয়েছিল। এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধির মুখেও এবার সরকার গঠনের কথা শোনা গেল। ৫৪৩ আসনবিশিষ্ট লোকসভা কোনও দলকে সরকার গঠন করতে হলে ২৭২টি আসন প্রয়োজন। এবারের ভোটে প্রয়োজনীয় সেই সংখ্যা পেরিয়ে যাবে বলেই আত্মবিশ্বাসী কংগ্রেস সহ বিরোধী শিবির।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো