‘ভারত শান্তির পক্ষে’, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে স্পষ্ট বিবৃতি মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত সফরে এসেছেন পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় রুশ রাষ্ট্রপতির বিমান নামার পরেই তাঁকে স্বাগত জানাতে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের জন্য রাইসিনা হিলসে যান পুতিন। সেখানে গার্ড অফ অনার সম্মানে সম্মানিত করা হয় তাঁকে। তারপরই রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধির সমাধিস্থলে শ্রদ্ধা জানান রাশিয়ার প্রেসিডেন্ট।

ভারত চিরকালই অহিংসার পূজারী। তাই শুক্রবার বক্তব্য রাখতে গিয়ে দেশের অহিংস নীতির কথায় শোনা গেল প্রধানমন্ত্রীর কণ্ঠে। এদিন নরেন্দ্র মোদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে সরাসরি মন্তব্য করলেন। বললেন, ” ইউক্রেন ইস্যুতে ভারত সবসময় শান্তির পক্ষে। এই সমস্যার শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের জন্য যে কোনও প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। ভারত সর্বদা সেই সমাধান প্রচেষ্টায় ভূমিকা নিতে প্রস্তুত ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

প্রধানমন্ত্রী কথায়, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও রাশিয়া দীর্ঘ সময় ধরে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলাই হোক বা ক্রোকাস সিটি হলে কাপুরুষোচিত আক্রমণ, এই সব ঘটনার শিকড় একটাই। ভারত বিশ্বাস করে সন্ত্রাসবাদ মানবতার উপর সরাসরি আঘাত করে। এর বিরুদ্ধে লড়তে গেলে সারা বিশ্বকে এক হতে হবে। একতাই হল সবচেয়ে বড় শক্তি। ভারত ও রাশিয়ার জি ২০, ব্রিকসের মতো বিভিন্ন মঞ্চে দেখা হয়েছে, আলোচনা হয়েছে। মতের মিল অমিল নিয়েই আমরা এগিয়ে গিয়েছি। এই সকল মঞ্চে আমরা আমাদের সহযোগিতা আগামী দিনেও বজায় রাখব। আমাদের বন্ধুত্ব আরও মজবুত হবে।”

মোদির মতো পুতিনও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। জানিয়েছেন, গত ৫০ বছর ধরে রাশিয়া ভারতকে প্রযুক্তিগত দিক থেকে সাহায্য করে আসছে। পুতিনের ভারত সফরে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি সাক্ষরিত হয়েছে। রুশ রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয় হায়দরাবাদ হাউজে। মোদি জানিয়েছেন, ভারত ও রাশিয়া যত তাড়াতাড়ি সম্ভব ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের সঙ্গে এফটিএ চূড়ান্ত করার কাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, “দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি আমাদের অগ্রাধিকার। এর জন্য ২০৩০ সাল পর্যন্ত ভারত ও রাশিয়া একটি অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচিতে সম্মত হয়েছে।” প্রধানমন্ত্রী  আরও ঘোষণা করেছেন যে ভারত রুশ নাগরিকদের জন্য ৩০ দিনের মেয়াদ সহ বিনামূল্যে ই-ট্যুরিস্ট ভিসা চালু করবে।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান