প্যাকেটজাত খাবার কেনার আগে সাবধান, সতর্ক করল আইসিএমআর

Share:

নিজস্ব প্রতিনিধি : পকেটজাত খাবার কেনার সময় সেই সব খাবারে কি কি উপাদান মেশানো হয়েছে তা ঠিকমতো পড়ে নেওয়া প্রয়োজন। অনেক সময় তা ক্রেতাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। সম্প্রতি এমনটাই অভিমত পোষণ করতে দেখা গেল ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চকে।

সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের গাইডলাইন অনুয়ায়ী, অনেকসময় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য অনেক প্যাকেটজাত খাবারকে স্বাস্থ্যকর বলে চালিয়ে দেওয়া হয়। সেই কারণে ক্রেতারা যখন প্যাকেটজাত খাবার কিনবেন তখন প্যাকেটের গায়ে কি লেখা রয়েছে, তা খুঁটিয়ে পড়ে নেওয়া উচিত। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার বিধিনিষেধ থাকলেও অনেক ক্ষেত্রেই তা মেনে চলা হয় না। কিভাবে ক্রেতাদের বিভ্রান্ত করা হচ্ছে, তা উদাহারণস্বরূপ দেখিয়েছে আইসিএমআর।

আইসিএমআরের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের তরফে জানানো হয়েছে, অনেক সময় প্যাকেটজাত খাবারের ওপর ‘ন্যাচেরাল’ শব্দটি লেখা থাকে। এই ন্যাচেরাল শব্দটি লেখার অর্থ হল খাদ্যে কোনও রঙ বা কৃত্রিম উপাদান না মেশানো। তবে অনেকক্ষেত্রেই দেখা যায়, পকেটজাত খাবারে সেই বিষয়টি ঠিকভাবে মেনে চলা হচ্ছে না। একইসঙ্গে বাজারে পাওয়া যাওয়া প্যাকেটজাত ফলের রসের প্রসঙ্গও টানা হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের তরফে জানানো হয়েছে, অনেক সময় প্যাকেটজাত ফলের রসে অল্প পরিমাণে ফলের উপাদান থাকছে। তবে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য সেই ফলের রসকেই ‘Real Fruit’ বা ‘Fruit Juice’ বলে চালিয়ে দেওয়া দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বাজারে সুগার ফ্রি ফুড হিসাবে যেগুলি চালানো হচ্ছে, তাতে ময়দা ও চিনি মেশানো হচ্ছে।

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি ‘মা আগমেশ্বরী’ ট্রেনে চেপে গেলন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক