বেলাগাম করোনাভাইরাস, টানা দু’দিন ৬ হাজারের গণ্ডি ছাড়াল দৈনিক সংক্রমণ

গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৫৫ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণে কিছুতেই লাগাম টানা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৫৫ জন। এ নিয়ে টানা দু’দিন দৈনিক সংক্রমণ ৬ হাজারের গণ্ডি ছাড়াল। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তার পরে দিল্লি। রাজধানীতে নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা ২০ শতাংশ ছাড়িয়েছে।

শনিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে নমুনা পরীক্ষায় আরও ৬ হাজার ১৫৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ৪৭ লক্ষ ৫১ হাজার ২৫৯ জনে। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও ১১ জন। যার ফলে প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৯৫৪। অ্যাকটিভ কেসের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। এদিন সকাল সাড়ে আটটা পর্যন্ত দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ১৯৪।

গত ২৪ ঘন্টায় রাজধানী দিল্লিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩৩ জন আর প্রাণ হারিয়েছেন দুই জন। দৈনিক সংক্রমণ সাত মাসের মধ্যে সর্বোচ্চ। মহারাষ্ট্রে একদিনেই আক্রান্ত হয়েছেন ৯২৬ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাতে না যায় তার জন্য টিকাকরণের ওপরে ফের জোর দিতে শুরু করেছে একাধিক রাজ্য। ঝাড়খণ্ডের পক্ষ থেকে ইতিমধ্যেই কেন্দ্রের কাছে ৫০ হাজার ভ্যাকসিন চেয়ে আর্জি জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক