আকাশপথে ২৬ এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা পাকিস্তানের, জানাল ভারতীয় সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টম) এস-৪০০ নষ্ট করে দেওয়ার যে দাবি করেছে পাক সেনা, তা ভিত্তিহীন বলে জানিয়েছে  ভারতীয় সেনা। শনিবার (১০ মে) সকালে বিদেশ মন্ত্রক আয়োজিত সাংবাদিক সম্মলনে ভারতীয় সেনার তরফে কর্নেল সোফিয়া কুরেশি অভিযোগ করেন, ‘পাকিস্তান লাগাতার মিথ্যা খবর রটিয়ে যাচ্ছে। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ধ্বংসের খবর পুরো ভিত্তিহীন। এস-৪০০-র কোনও ক্ষতি হয়নি। উল্টে এস-৪০০ পাকিস্তানের ড্রোন ও মিসাইল হামলার চেষ্টা ভেস্তে দিয়েছে।’

সাংবাদিক সম্মেলনে  বিদেশ সচিব বিক্রম মিশ্রি অভিযোগ করেন, ‘গত কয়েকদিন ধরে পাকিস্তান প্ররোচনা চালিয়ে যাচ্ছে। ভারতের বিভিন্ন শহর লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে। সেই সঙ্গে লাগাতার মিথ্যা খবরের  বন্যা ছোটাচ্ছে। আদমপুরে ভারতীয় সেনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের মিথ্যা দবি করেছে। সিরসা ও সুরাতগড়ে ভারতীয় বায়ুসেনার ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার মিথ্যা দাবি করেছে।’

সাংবাদিক সম্মেলনে  সেনার তরফে কর্নেল সোফিয়া কুরেশি জানান, ‘গতকল শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত আকাশপথে ২৬টি এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছে পাকিস্তান। উধমপুর, পাঠানকোট, ভুজ, ভাটিন্দায় বায়ু সেনা ঘাঁটির ক্ষতি করার চেষ্টা করেছে পাক সেনা।  রাত ১টা ৪০ মিনিটে পাকিস্তান হাই স্পিড মিসাইল ছুড়ে পঞ্জাবের বায়ু ঘাঁটির ক্ষতি করার চালিয়েছে। অপেশাদারের মতো শ্রীনগর, অবন্তীপুর ও উধমপুরের বায়ুসেনার চিকিৎসা কেন্দ্র ও  স্কুলকে নিশানা করেছিল। কিন্তু সব হামলা প্রতিহত করা হয়ছে।’ তিনি আরও জানান, ‘নিয়ন্ত্রণরেখার  ওপার থেকে বিনা প্ররোচনায় গুলি চালানো হচ্ছে। হাইস্পিড মিসাইল, আর্টিলারি গান, ড্রোনের ব্যবহার করছে। শ্রীনগর থেকে নালিয়া পর্যন্ত ২৬-এর বেশি জায়গায় অনুপ্রবেশের চেষ্টা করেছে পাকিস্তান। যদিও বিএসএফ অধিকাংশকেই প্রতিহত করেছে।’

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, পাকিস্তানের হামলা শুধু ভেস্তে  দেওয়া হয়নি। পাল্টা জবাব দেওয়াও হয়েছে। শুক্রবার গভীর রাতে পাকিস্তানের চারটি বায়ুসেনা ঘাঁটিতে আঘাত করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির নুর খান এয়ারবেস। পাক রাজধানী ইসলামাবাদ থেকে যার দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। ধ্বংস করে দেওয়া হয়েছে ড্রোন লঞ্চপ্যাডগুলি।

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু