কানাডায় ছুরিকাঘাতে খুন ভারতীয়, পুলিশের জালে আততায়ী

মর্মান্তিক ঘটনা! কানাডায় ওটাওয়া শহরে ভারতীয় নাগরিককে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা। শনিবার (৫ এপ্রিল) সকালে কানাডার ভারতীয় দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক ঘটনা! কানাডায় ওটাওয়া শহরে ভারতীয় নাগরিককে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা। শনিবার (৫ এপ্রিল) সকালে কানাডার ভারতীয় দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছেন। এবং ভারতীয় নাগরিকের হত্যার ঘটনায় শোকপ্রকাশ করেছেন। জানা গিয়েছে, ইতি মধ্যেই একজন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার এখনও বিস্তারিত জানা যায়নি। তবে কানাডিয়ান সংবাদমাধ্যম অনুযায়ী, কানাডার ওটাওয়া শহরের রকল্যান্ডে ভারতীয় নাগরিককে হত্যা করা গিয়েছে। এবং আততায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, শুক্রবার (৪ এপ্রিল) ওটাওয়া শহরের ৪০ কিলোমিটার দূরে বিকেল ৩ টে নাগাদ ঘটনাটি ঘটেছে। তবে ভারতীয় নাগরিকের পরিচয় এখনও জানা যায়নি। এবং ঠিক কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে। তাও জানা যায়নি। তবে ভুক্তভোগীর পরিবারকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করবে ভারত। আজ সকালে কানাডার ভারতীয় দূতাবাস নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছে, “ওটওয়ার কাছে রকল্যান্ডে ছুরিকাঘাতে একজন ভারতীয় নাগরিকের মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে। তাঁর মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একজন সন্দেহ ভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। শোকাহত আত্মীয়দের সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য আমরা স্থানীয় সম্প্রদায়ের একটি সংস্থার মাধ্যমে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি।”

 

এদিকে কানাডার আরও একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ‘আজ সকালে ক্লারেন্স-রকল্যান্ডে একজনের মৃত্যু হয়েছে এবং আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।’ কিন্তু এই ঘটনা এবং ভারতীয় দূতাবাসের উল্লেখিত ঘটনা একই কিনা তা স্পষ্ট নয়। অন্টারিও প্রাদেশিক পুলিশ রকল্যান্ডের বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে যে, তারা উক্ত এলাকায় পুলিশ মোতায়েন করেছে। প্রসঙ্গত, কানাডায় ভারতীয়দের হত্যা এই প্রথম নয়। ২০২৪ সালের ১৪ ডিসেম্বর, কানাডার ২৩ বছর বয়সী সিমরনজিৎ কৌর নামে এক ভারতীয় মহিলাকে তাঁর ভাড়া বাড়িতে দুর্বৃত্তরা হত্যা করে। ব্যবসা ব্যবস্থাপনা অধ্যয়নরত ওই মহিলা ছুরিকাঘাতে মারা যান এবং আরেক ভারতীয় ছাত্র গুরুতর আহত হন। গত ৬ ডিসেম্বর, আলবার্টার এডমন্টনে হরিয়ানার এক ছাত্র হর্ষদীপ সিং আন্টালকে খুন করা হয়। তিনি একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তখন দুই ব্যক্তি তার উপর হামলা চালানো হয়েছিল।

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?