উৎসবের মরশুমে হাওড়া-দিল্লি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজো, দীপাবলি ও ছটপুজো উপলক্ষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন বহু মানুষ। সেই কথা মাথায় রেখে যাত্রীদের জন্য বড় ঘোষণা করল ভারতীয় রেল। পুজোর মরশুমে একাধিক রুটে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দিল্লি-হাওড়া এবং বারাণসী-কলকাতা রুটে বাড়ি ফেরার ক্ষেত্রে অতিরিক্ত পরিষেবা পাবেন যাত্রীরা।

 •হাওড়া-নিউ দিল্লি রুটে বাড়ল ট্রেন

04052/04051 হাওড়া-নিউ দিল্লি-হাওড়া স্পেশাল ট্রেনটি এতদিন সপ্তাহে একদিন করে চলত। পুজোর কথা মাথায় রেখে এবার এই ট্রেনটি সপ্তাহে তিন দিন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউ দিল্লি থেকে হাওড়া: ৬ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গল, শুক্র ও রবিবার ট্রেনটি চলবে।

হাওড়া থেকে নিউ দিল্লি: ৮ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত মঙ্গল, বৃহস্পতি ও রবিবার ট্রেনটি ছাড়বে।

দুই দিক মিলিয়ে মোট ৪৮টি ট্রিপ চালানো হবে।

আরও পড়ুনঃ দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

 •বারাণসী-কলকাতা রুটেও পুজো স্পেশাল ট্রেন

শুধু দিল্লি-হাওড়া নয়, বারাণসী ও কলকাতার মধ্যে যাতায়াতের জন্যও বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল। 05048/05047 বারাণসী-কলকাতা-বারাণসী পুজো স্পেশালটি ৬ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে।

বারাণসী  থেকে কলকাতা: ৬ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার। বারাণসী থেকে ছাড়বে সকাল ১০টা ৪৫ মিনিটে এবং পরের দিন সকাল ৬টা ১৫ মিনিটে কলকাতায় পৌঁছবে।

কলকাতা থেকে বারাণসী: ৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতি বুধবার। কলকাতা থেকে ছাড়বে সকাল ৮টা ২৫ মিনিটে এবং পরের দিন বিকেল ৪টা ১৫ মিনিটে বারাণসী পৌঁছবে।

ফলে পুজোর সময়ে ভিনরাজ্যে থাকা মানুষদের বাড়ি ফেরার জন্য অতিরিক্ত ট্রেনের সুবিধা মিলবে। বিশেষ করে দিল্লি ও বারাণসী থেকে বাংলায় ফেরার ক্ষেত্রে এই পরিষেবা যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত