এই মুহূর্তে

উইকেন্ডে ঘোরার দারুণ সুযোগ করে দিল ভারতীয় রেল! যাত্রা শুরু শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের

নিজস্ব প্রতিনিধি:  রেলযাত্রীদের জন্য আগেই বড় সুখবর দিয়েছে রেল। প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করল শিয়ালদহ–বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস। এতদিন শিয়ালদহ থেকে বারাণসী যাওয়ার ট্রেন ছিল না। যেতে হলে হাওড়া হয়ে সফর করতে হত। বহু দিনের অপেক্ষার অবসান হয়েছে। এই প্রথমবারের মতো অমৃত ভারত ট্রেন দুই প্রাচীন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক নগরী—শিয়ালদহ ও বারাণসীকে সরাসরি যুক্ত করল। অর্থাৎ শিয়ালদহ থেকে বারাণসী যাওয়া হবে আরও সহজ। বিশেষ করে যাদের হাতে খুব কম ছুটি রয়েছে তাঁরা উইকেন্ডে ঘুরে আসতে পারেন অনায়াসে।

জেনে নিন ট্রেনের সময়সূচি

শিয়ালদহ–বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস (নং ২২৫৮৭)

সপ্তাহে তিন দিন ছাড়বে — শনিবার, সোমবার ও বুধবার সন্ধ্যায়

যাওয়া সময়: শিয়ালদহ থেকে যাত্রা করবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে
কোথায় কোথায় থামবে ট্রেন: ট্রেনটি প্রথম প্রধান স্টেশন দুর্গাপুরে পৌঁছবে ৯:১৯ মিনিটে এবং ছাড়বে ৯:২১ মনিটে। তারপর আসানসোল জংশনে পৌঁছবে ৯:৪২ মিনিটে ও ছাড়বে ৯:৪৫ মিনিটে, মধুপুর জংশনে পৌঁছবে ১০:৩৫ মিনিটে ও ছাড়বে ১০:৩৭ মিনিটে এবং জসিডিহ জংশনে পৌঁছবে ১০:৫৬ মিনিটে ও ছাড়বে ১০:৫৮ মিনিটে। পরদিন ভোরে ট্রেনটি পাটনা জংশনে পৌঁছবে ০২:৪৩ মিনিটে ও ছাড়বে ০২:৫০ মিনিটে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে ট্রেনটি পৌঁছবে ০৬:১০ মিনিটে ও ছাড়বে ০৬:১৫ মিনিটে এবং সকাল ০৭:২০ মিনিটে বারাণসী স্টেশনে পৌঁছবে।

বারাণসী- শিয়ালদহ অমৃত ভারত (২২৫৮৮)

 সপ্তাহে তিন দিন চলবে- শুক্রবার, রবিবার ও মঙ্গলবার
ছাড়ার সময়: রাত ১০:১০ মিনিটে বারাণসী থেকে ছাড়বে এবং পরদিন সকাল ০৯:৫৫ মনিটে শিয়ালদহে পৌঁছবে। 

অমৃত ভারত এক্সপ্রেস রেলযাত্রীদের জন্য আরামদায়ক সফরকে আরও উন্নত করেছে। অত্যাধুনিক প্রযুক্তি—উভয় প্রান্তে ইঞ্জিন সংযোজন ট্রেনটিকে আরও দ্রুতগামী করার পাশাপাশি যাত্রাকে করেছে আরও মসৃণ ও ঝাঁকুনিমুক্ত করে তুলেছে। এই ট্রেন গোটা এসি নয় রয়েছে স্লিপারও। এই ট্রেনটির মোট কোচ সংখ্যা ১৮টি। যার মধ্যে রয়েছে ৮টি স্লিপার ক্লাস কোচ, ৮টি সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ এবং ২টি এলএসএলআরডিপিপি (দিব্যাঙ্গজন-বান্ধব) কোচ।     

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বাংলাদেশের পাশে থাকবে দিল্লি’, তারেক রহমানকে শুভেচ্ছা মোদির

প্রধানমন্ত্রীর বিদেশ সফরে চার বছরে খরচ কত? জানলে ভিড়মী খাবেন

৩৩ হাজার গরিব মহিলার মাথার উপর পাকা ছাদের বন্দোবস্ত করছে নবান্ন

অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, কীসে পড়ল সম্মতি?‌

‘‌বনধ নাগরিক স্বাধীনতার পরিপন্থী’‌, মমতার নীতির সঙ্গে সহমত শশী থারুর

মোদির মাকে গালি দেওয়া যুবককে ৫ মাস পর জামিন দিল পটনা হাইকোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ