অপরাধ রুখতে বড় পদক্ষেপ রেলের, সব স্টেশনে বসছে ফেস রেকগনিশন ক্যামেরা

Share:

নিজস্ব প্রতিনিধি: অপরাধ করে এবার পার পাওয়া যাবে না। অপরাধ করে রেলস্টেশন দিয়ে পালানো রুখতে উদ্যোগী হল সরকার। এমনসব ঘটনায় রাশ টানা হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে। যে কোনো অপরাধ করে ট্রেন ধরে পালিয়ে গেলেও স্টেশনে নামলেই ধরা পড়বে অভিযুক্ত ওই ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তি প্ল্যাটফর্মে হাজির হয়েছে, এই সংকেত পৌঁছে যাবে কন্ট্রোল রুমে। এর জন্য হাওড়া, শিয়ালদহসহ রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ স্টেশনে বসছে ফেস রেকগনিশন ক্যামেরা।  ইতিমধ্যেই এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে কাজ শুরুও করে দিয়েছে রেলপুলিশ ।

রেলপুলিশ সূত্রে খবর, অপরাধীরা অপরাধ করে পালিয়ে যাচ্ছে ট্রেন ধরে এক রাজ্য থেকে অন্য রাজ্যে। ফলে অনেক ক্ষেত্রেই অপরাধীকে ধরতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। এই রাজ্যসহ দেশের যেকোনো প্রান্তে অপরাধী ধরা পড়লেই একটি পোর্টালে তা তুলতে হয়। পলাতক অভিযুক্তের ছবিও আপলোড করা থাকে ওই পোর্টালে। যেকোনো রাজ্য চাইলেই এই পোর্টালে লগ ইন করে সংশ্লিষ্ট অপরাধীর বিষয়ে তথ্য জানতে পারে। এবার কেন্দ্রীয় এই তথ্য ভাণ্ডারকেই কাজে লাগাতে চাইছে রেলপুলিশ। এজন্য রেলের সাহায্য নেওয়া হচ্ছে। এর জন্য এআই প্রযুক্তি যুক্ত ক্যামেরা ব্যবহার করছে রেল পুলিশ। রেলের তরফ থেকেও এই ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে বলেই রেল সূত্রে খবর। ইতিমধ্যেই হাওড়া ও শিয়ালদহ স্টেশনে ১০০ টি ক্যামেরা বসানোর কথা প্রাথমিকভাবে হয়েছে।

আরও পড়ুন: ট্রেনিং চলাকালীন আকস্মিক মৃত্যু সিভিক ভলিন্টিয়ারের, ফুলবাড়ি পুলিশ ক্যাম্পে বিক্ষোভ

কিভাবে কাজ করবে এই প্রযুক্তি?

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটার মাধ্যমে ফেস রেকগনিশন করা যাবে। এই ক্যামেরার সঙ্গে ওই পোর্টালের তথ্য ভাণ্ডার সংযুক্ত থাকবে। স্টেশনে কোনো অভিযুক্ত এলেই ক্যামেরায় ধরা পড়বে সেই ছবি। সঙ্গে সঙ্গে সেই খবর পৌঁছাবে কন্ট্রোল রুমে। সেই খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে পুলিশ এর কাছে পৌঁছে যাবে তথ্য ওই অপরাধী কোন স্টেশনের কত নম্বর প্লাটফর্মে রয়েছে। তার ভিত্তিতে অপরাধীকে তল্লাশি চালিয়ে ধরতে সক্ষম হবে রেল পুলিশ বলেই মত।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা