প্রয়াত সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতিমা বিবি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতিমা বিবি (Fathima Beevi)। তাঁর মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হওয়ার সাথে সাথে তিনি তামিলনাড়ুর প্রাক্তন রাজ্যপাল ছিলেন। আজ, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) কেরলের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ফতিমা বিবি কেরলের প্রথম মহিলা হিসাবে আইনে স্নাতক হয়েছিলেন। তিনি এর্নাকুলামের ল কলেজ থেকে আইন পাশ করেন। এরপর পাঁচের দশক থেকেই বিচার বিভাগে একটু একটু করে নিজের জায়গা গড়ে তোলেন ফতিমা। তিনি প্রথম জীবনে এক সাধারণ আইনজীবী হিসাবে কাজ শুরু করেন। এরপরে ল ম্যাজিস্ট্রেট পদে উন্নীত হন। তিনি কেরলের প্রথম মুসলিম মহিলা হিসাবে ম্যাজিস্ট্রেটের পদে আসীন হন।

ফতিমা বিবি পদোন্নতির মাধ্যমে হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কাজ করেছেন। ১৯৮৯ সালে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন তিনি। তিনি ভারত ছাড়াও গোটা এশিয়ার প্রথম মহিলা, যিনি শীর্ষ আদালতে বিচারপতি হিসেবে নিযুক্ত হন। অবসরের পর তিনি কেরালার অনেক প্রশাসনিক পদেও ছিলেন। তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে বহুদিন দ্বায়ভার গ্রহণ করেছেন ফতিমা বিবি। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির প্রয়াণে আইনজীবী মহলে নেমে এসেছে শোকের ছায়া।

কেরালার স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, বিচারপতি বিবির মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি বলেছেন, বিচারপতি বিবি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি এবং তামিলনাড়ুর রাজ্যপাল হিসাবে একটি ছাপ রেখে গেছেন। স্বাস্থ্য মন্ত্রী আরও বলেছেন, “তিনি একজন সাহসী মহিলা ছিলেন, যার নামে অনেক রেকর্ড ছিল। তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি নিজের জীবনের মাধ্যমে দেখিয়েছিলেন যে ইচ্ছা শক্তি এবং উদ্দেশ্যবোধ যে কোনও প্রতিকূলতাকে অতিক্রম করতে পারে।”

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার