‘মে ডে…’, ফের ককপিট থেকে ‘কল’ পাইলটের, বেঙ্গালুরুতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ফের পাইলটের মে ডে কল। বেঙ্গালুরুতে জরুরি বার্তা দিয়ে অবতরণ করল ইন্ডিগোর গুয়াহাটি-চেন্নাই বিমান। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে জ্বালানি সংকটের কারণেই আর ঝুঁকি নিতে চাননি পাইলট। আহমেদাবাদ বিমান দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে তড়িঘড়ি ফ্লাইটের  জরুরি অবতরণ করান।

জ্বালানিতে মারাত্মক ঘাটতি থাকার পরেও ইন্ডিগো বিমানটি বেঙ্গালুরুতে নিরাপদে অবতরণ করে। ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার রাতে। এটিসির কাছে মে ডে বার্তা আসতেই বিমান বন্দরের কর্মীদের সতর্ক করা হয়। তড়িঘড়ি চিকিৎসা ও অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। অবশেষে রাত ৮:২০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের

মাত্র এক সপ্তাহ আগে গত ১২ জুন আহমেদাবাদ থেকে টেক অফ করে লন্ডন গামী এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার বিমান কয়েক সেকেন্ডের মধ্যে বিধ্বস্ত হয়। ওইটুকু সময়েই অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল এবং সহপাইলট ক্যাপ্টেন ক্লাইভ কুন্দার আপ্রাণ চেষ্টা করেছিলেন যাত্রীদের বাঁচানোর। এটিসিতে করে বলেছিলেন ‘থার্স্ট নট অ্যাচিভড, ফলিং ডাউন, মে ডে মে ডে মে ডে।’ এরপর আর বিমানের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এর কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি।

যে কোনও ফ্লাইটে, ‘মে ডে কল’ হল একটি জরুরি বার্তা, যার মাধ্যমে পাইলট বোঝান যে বিমানটি গুরুতর সমস্যায় পড়তে চলেছে এবং যাত্রী ও ক্রুদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। গুরুতর সমস্যা বলতে হতে পারে বিমানের ইঞ্জিন বিকল হয়ে যাওয়া, বিমানে আগুন ধরে যাওয়া, মাঝ আকাশে সংঘর্ষের আশঙ্কা অথবা হাইজ্যাকিংয়ের মতো পরিস্থিতি।

এই কলের মাধ্যমে, যে কোনও পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) এবং কাছাকাছি থাকা বিমানগুলিকে সতর্ক করে যে তার বিমানটির তাৎক্ষণিক সাহায্যের প্রয়োজন। বিমানের রেডিওতে তিনবার বলা হয় – “মে ডে, মে ডে, মে ডে”। এই তিনবার বলার মাধ্যমে স্পষ্ট হয় যে এটি কোনও রসিকতা নয়, বরং বাস্তবিক সংকট।

সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম সেই বিমানটিকে অগ্রাধিকার দিয়ে জরুরি অবতরণের অনুমতি দেয়। রানওয়ে পরিষ্কার করা হয়, অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেড প্রস্তুত রাখা হয়। ‘মে ডে’ শব্দটি এসেছে ফরাসি শব্দ ‘মেইডার’ থেকে, যার অর্থ ‘আমাকে সাহায্য করুন’। যদি পরিস্থিতি খুব গুরুতর না হয় তবে উদ্বেগের বিষয় থাকে, তবে পাইলট ‘প্যান-প্যান’ উচ্চারণ করেন। এর অর্থ বিপদ রয়েছে, তবে তা ‘মে ডে’র থেকে কম গুরুতর।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের