পাখির সঙ্গে ধাক্কা, ১৬৯ যাত্রী নিয়ে পটনায় জরুরি অবতরণ ইন্ডিগোর দিল্লিগামী বিমানের

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: ফের বিপত্তি। অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পটনা থেকে দিল্লিগামী ইন্ডিগোর বিমান। ওড়ার খানিক বাদেই পটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমানটি। সব যাত্রী নিরাপদেই রয়েছেন বলে বিমান সংস্থার তরফে জানানো হয়েছে। বিকল্প ব্যবস্থার মাধ্যমে বিমানের যাত্রীদের দিল্লি পৌঁছে দেওয়া হচ্ছে।

পটনার জয়প্রকাশ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বুধবার (৯ জুলাই) সকাল আটটা বেজে ৪২ মিনিটে পটনা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল ইন্ডিগোর বিমান। কিন্তু ওড়ার মুখেই একটি পাখির সঙ্গে ধাক্কা খায় বিমানটি। ওই ধাক্কার ফলে ইঞ্জিনে বিশেষ কম্পন অনুভব করেন পাইলট। কোনও ঝুঁকি না নিয়ে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) কাছে জরুরি অবতরণ করার অনুমতি চেয়ে বার্তা পাঠান। পরিস্থিতি বিবেচনা করে সঙ্গে সঙ্গেই ফাঁকা করে দেওয়া হয় রানওয়ে। নিরাপদেই জরুরি অবতরণ করে বিমানটি জরুরি অবতরণের পরেই বিমান থেকে নামিয়ে আনা হয় ১৬৯ জন যাত্রীকে। বিমানটি পরীক্ষা করে দেখা যায, ভালই ক্ষতি হয়েছে ইঞ্জিনের। বিমানে থাকা যাত্রীদের দিল্লি পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে।

আহমেদাবাদে ১২ জুন এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান ভেঙে পড়ার পরে গত এক মাসে একাধিক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছে বিমান সংস্থাগুলো। কখনও তেল ফুরিয়ে যাওয়ায়, কখনও বোমাতঙ্কের জেরে একাধিক বিমানকে জরুরি অবতরণ করাতে হয়েছে। গতকাল মঙ্গলবারই আকাশপথে যাত্রা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিল সংসদীয় সমিতি। যাত্রী সুরক্ষার উপরে বিশেষ জোর দেওয়ার জন্য ডিজিসিএ ও বিমান সংস্থাগুলোকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছিল।

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ