গোপন ক্যামেরায় মহিলা শৌচাগারের ভিডিও, বেঙ্গালুরুতে গ্রেফতার ইনফোসিসের কর্মী

সাঙ্ঘাতিক ঘটনা! অফিসের বাথরুমে সহকর্মীর ভিডিও ক্যামেরাবন্দী করার অভিযোগে গ্রেফতার করা হলেন নামজাদা কর্পোরেট সংস্থা ইনফোসিসের এক প্রযুক্তিবিদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাঙ্ঘাতিক ঘটনা! অফিসের বাথরুমে সহকর্মীর ভিডিও ক্যামেরাবন্দী করার অভিযোগে গ্রেফতার করা হলেন নামজাদা কর্পোরেট সংস্থা ইনফোসিসের এক প্রযুক্তিবিদ। ঘটনাটি ঘটেছে, বেঙ্গালুরুতে। তাঁর বিরুদ্ধে অফিসের টয়লেটের ভেতরে একজন মহিলার ভিডিও রেকর্ড করার অভিযোগ রয়েছে। তিনি ইনফোসিসে সিনিয়র অ্যাসোসিয়েট হিসেবে কর্মরত। নাম নাগেশ স্বপ্নিল মালিক। তাঁকে গত সোমবার (৩০ জুন) মহিলা কর্মীরা হাতেনাতে ধরেছেন বলে অভিযোগ। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই মহিলা কর্মচারী জানিয়েছেন যে, তিনি ঘটনার দিন স্বপ্নিলকে টয়লেটে উঁকি মারতে দেখেন। তাঁর কার্যকলাপ খুবই সন্দেহজনক ছিল। এরপর তিনি নাগেশকে তাঁর ছবি তুলতে দেখেন।

এরপরেই তিনি তৎক্ষণাৎ অ্যালার্ম বাজিয়ে দেন, যা শুনে অন্যান্য কর্মচারীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এবং স্বপ্নীলকে হাতেনাতে ধরে ফেলেন। তাঁর মোবাইল ফোনে মহিলাদের নানারকম ভিডিও ফুটেজ পাওয়া যায়, যা পরে মহিলার উপস্থিতিতে মানব সম্পদ কর্মীরা মুছে ফেলেন। পুলিশ সূত্র জানিয়েছে যে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। হতে পারে, মালি মহিলাদের গোপন ছবি দিনের পর দিন ধরে ক্যামেরায় ধারণ করে আসছেন। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করছেন। এবং মুছে ফেলা সামগ্রী উদ্ধার করতে এবং সে আগেও এমন কিছু করেছে কিনা তা যাচাই করার জন্য তার মোবাইল ফোনটি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

এপ্রিল মাসে অযোধ্যায় একই রকম একটি ঘটনা ঘটেছিল। যেখানে রাম মন্দিরের কাছে একটি গেস্ট হাউসের ২৫ বছর বয়সী এক কর্মচারীকে একজন মহিলার স্নান করার সময় ভিডিও করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। বারাণসীর বাসিন্দা ওই মহিলা একটি ছায়া লক্ষ্য করে ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন। সৌরভ তিওয়ারি নামে ওই ব্যক্তির ফোন জব্দ করা হয়েছে এবং পুলিশ অন্যান্য মহিলা অতিথিদের বেশ কয়েকটি ভিডিওও পাওয়া গিয়েছে।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ