মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর

Share:

নিজস্ব প্রতিনিধি:  মেয়ে মানেই নরম নয় দেখিয়ে দিয়েছিলেন বিহার ক্যাডারের ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার শোভা ওহাটকর। কঠোর মেজাজ এবং মুহূর্তের মধ্যে অপরাধীদের পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ার ক্ষমতার জন্য বিশেষ ভাবে পরিচিত তিনি। ছিলেন মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম। নাম রয়েছে গিনেস বুকেও। কড়া পদক্ষেপ নেওয়ার জন্য তিনি বেশি পরিচিত ছিলেন ‘হান্টারওয়ালি ম্যাডাম’ নামে। বিহার হোম গার্ড ও ফায়ার সার্ভিসের ডিরেক্টর জেনারেল (ডিজি)-সহ কমান্ড্যান্ট জেনারেল পদে দায়িত্ব পালনের পর আজ তিনি অবসর নিয়েছেন শোভা ওহাতকর। 
কঠোর প্রশাসনিক মনোভাব, অপরাধ দমনে আপসহীন ভূমিকা এবং দুর্ধর্ষ অভিযানের জন্য শোভা ওহাতকর বিহার পুলিশের অন্যতম পরিচিত মুখ ছিলেন। তিনি ২২ বছর বয়সে প্রথম আইপিএস অফিসার হন এবং ১৯৯২ সালে পাটনা সিটি এএসপি হিসেবে নিযুক্ত হন। নব্বইয়ের দশকে বিহারে যখন খুন, অপহরণ, ডাকাতি ও তোলাবাজির মতো অপরাধ ভয়াবহ আকার নিয়েছিল, তখন বিভিন্ন জেলায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তোলেন শোভা । বলা হয়, সেই সময়ে রাস্তায় একজন তরুণ আইপিএস অফিসারকে বুলেট চালাতে দেখলে অপরাধীদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেত। পুলিশ সুপার হিসেবে তিনি যে জেলাতেই গিয়েছেন, সেখানকার মানুষের আস্থা অর্জন করেন, যার ফলে অপরাধ ৫০ শতাংশেরও বেশি কমে গিয়েছিল।
শোভা ওহাতকর ১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত বিহারের ছয়টি জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন এবং যেখানেই তিনি কাজ করেছেন, সেখানেই ব্যাপক প্রশংসা পেয়েছেন। সেই সময় বিহার ও ঝাড়খণ্ড অবিভক্ত ছিল। ২০০০ সালে তিনি কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে মহারাষ্ট্রে যান এবং ২০২০ সালে ডিরেক্টর জেনারেল (ডিজি) পদে পদোন্নতি পেয়ে বিহারে ফিরে আসেন।
শোভা ৬টি জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন 

পটনা ছাড়াও শোভা দ্বারভাঙ্গা, হাজারিবাগ, ছাপড়া, বৈশালী এবং দেওঘর সহ আরও ছয়টি জেলায় এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। হাজারিবাগ এবং দেওঘরে তাঁর  কাজ সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল। হাজারিবাগের এসপি হওয়ার পর তিনি কয়লা মাফিয়াদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেন, কোটি কোটি টাকার কয়লা বাজেয়াপ্ত করেন এবং বেশ কয়েকজন বড় মাপের চোরাকারবারি সহ ৪০ জনেরও বেশি কয়লা পাচারকারীকে জেলে ভরেন। এই ঘটনাটি সারা দেশে আলোচনার বিষয় হয়ে ওঠে এবং গিনেস বুক অফ রেকর্ডসে জায়গা পায়। শোভা অপরাধীদের মনে আতঙ্ক সৃষ্টি করেছিলেন। দারভাঙ্গায় পুলিশ সুপার থাকাকালীন অপহরণচক্র দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন শোভা । পাশাপাশি বৈশালী জেলার রাঘোপুর দিয়ারা অঞ্চলে সক্রিয় একাধিক কুখ্যাত অপরাধী গ্যাংয়ের বিরুদ্ধেও সফল অভিযান পরিচালনা করেন। তাঁর নেতৃত্বে প্রায় ১৬ থেকে ১৭টি অপরাধী চক্র ভেঙে দেওয়া হয়েছিল বলে প্রশাসনিক সূত্রে জানা যায়।

মহারাষ্ট্রের পুনেতে জন্মগ্রহণ করা শোভা ওহাতকর  হায়দরাবাদ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ইউপিএসসি-র সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইপিএস অফিসার হন। ২০২৩ সালে আইপিএস অফিসার বিকাশ বৈভবের সঙ্গে প্রশাসনিক বিতর্কের জেরে তিনি শিরোনামে এসেছিলেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন, বিষয়টি ছিল দপ্তরের শৃঙ্খলা ও সরকারি কাজে হস্তক্ষেপ সংক্রান্ত।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের