চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইজারায়েলি হামলার পর আইআরজিসি প্রধানের নাম ঘোষণা করল ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ ইজরায়েলি সেনা হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের (IRGC) নেতা হোসেন সালামির নিহতের পর মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরকে নতুন কমান্ডার হিসেবে নিয়োগ করেছেন আয়াতুল্লাহ আলি খামেনি। অন্যদিকে ইজরায়েলের দিকে ছোঁড়া সব ইরানি ড্রোন সফলভাবে ভূপতিত করার দাবি তুলেছে ইজরায়েল। এর আগে ইজরায়েলের হোম ফ্রন্ট কমান্ড আশ্রয়কেন্দ্র সংক্রান্ত সতর্কতামূলক বার্তায় বলেছিল, কারোর আশ্রয়কেন্দ্রের কাছে অবস্থান করার প্রয়োজন নেই।

তবে সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে। এদিকে একইদিনে উত্তর-পশ্চিমে তাবরিজে নতুন করে হামলা চালিয়েছে ইজরায়েল। এদিকে ইজরায়েলকে ইঙ্গিত করে ইরান সরকার বিবৃতিতে জানিয়েছে, এবার থেকে ইজরায়েলের সঙ্গে কথা বলতে হলে ক্ষমতার ভাষায় কথা বলতে হবে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পারমাণবিক প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জনের ওপর জোর দিতে হবে। এদিকে হামলার পর জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইজরায়েলের হামলায় ইস্পাহান শহরের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।

 প্রসঙ্গত, শুক্রবার (১৩ জুন) সকালে ইরানের পরমাণু কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার-সহ একাধিক জায়গায় বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠেছিল রাজধানী তেহহরান-সহ একাধিক শহর। গাজাকে কেন্দ্র করে প্রায় ৩ বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা বাহিনী। আজ ইজরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ইরান রেভলিউশনারি গার্ডের (আইআরজি) প্রধান হোসেন সালামি-সহ দুই বিশিষ্ট বিজ্ঞানী। তবে এখনও পর্যন্ত প্রাণহানির প্রকৃত সংখ্যা জানা যায়নি। এদিকে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ইজরায়েল জরুরি অবস্থা জারি করেছে। ইরানের উপর ইজরায়েলের হামলা নিয়ে গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, এদিন সকালে আচমকাই ইরানের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালায় ইজরায়েলি বাহিনী। ইরানের সাতটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলা চালানো হয় ইরান রেভলিউশনারি গার্ডের সদর দফতরেও। ইরানের ইউরেনিয়াম ঘাঁটি নাতানজেও হামলা চলে। মুহুর্মুহু বিস্ফোরণে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রাণ ভয়ে আতঙ্কিত হয়ে ছোটাছছুটি শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা। তেহরানে বেসামরিক এলাকায় বোমা বিস্ফোরণে বেশ কয়েকটি শিশুরও মৃত্যু হয়েছে। আইআরজি’র সদর দফতরে হামলায় সংস্থার প্রধান হোসেন সালামি নিহত হয়েছেন। এছাড়াও ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মহম্মদ হোসেন বাগেরির মৃত্যু হয়েছে। তবে এটি পরে গুজব প্রমাণিত হয়েছে। আর এই হামলার পরেই ইজরায়ে ও ইরানের আকাশসীমা থেকে বিমান ঘুরিয়ে দিয়েছে এযার ইন্ডিয়া।

Published by:

Share Link:

More Releted News:

কানপুরে হাড়হিম করা হত্যাকাণ্ড! দুই খুদেকে গলা কেটে খুনের পর ফ্ল্যাটে যা দেখল পুলিশ…

বিয়ের প্রতিশ্রুতি থেকে যৌন হেনস্তা, TCS কাণ্ডে ফাঁস একাধিক চাঞ্চল্যকর তথ্য

অষ্টম শ্রেণি পাস হলেই মিলবে ১০ লক্ষ টাকা, জানুন কীভাবে আবেদন করবেন

মোরাদাবাদে দেওয়াল ধসে দম্পতির মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল ৮ শিশু

৫ বছরের ছেলের ওপর মা ও লিভ-ইন সঙ্গীর নৃশংস অত্যাচার, শুনলে শিউরে উঠবেন আপনিও!

প্রতিবেশীর সঙ্গে স্ত্রী’র সম্পর্ক! সন্দেহের জেরে যা করলেন স্বামী..

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ