চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইরানে ইজরায়েলি হামলায় আহত দুই কাশ্মীরী ছাত্র, ১০ হাজার ভারতীয়কে দেশে ফেরাচ্ছে কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইরানে হত্যাযজ্ঞ শুরু করেছে ইজরায়েল। গত চার দিন ধরে চালানো হামলায় চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন আরও কয়েকশো। জখমদের তালিকায় রয়েছেন দুই কাশ্মীরী ছাত্র। যদিও তাদের অবস্থা স্থিতিশীল। সঙ্ঘাত তীব্র হওয়ায় ইরানে থাকা ১০ হাজার ভারতীয়কে নিরাপদে দেশে ফেরাতে বিশেষ অভিযান শুরু করছে বিদেশ মন্ত্রক।

গতকাল রবিবার (১৫ জুন) তেহরান বিশ্ববিদ্যালয়ের মডিকেল পড়ুয়াদের হোস্টেলে হামলা চালায় ইজরায়েল। ওই হামলায় বেশ কয়েকজন পড়ুয়া আহত হন। তাদের মধ্যে দুই কাশ্মীরী ছাত্রও রয়েছেন। আহতদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ওই হামলার পরই ইরানে থাকা ভারতীয় পড়ুয়াদের তরফে মোদি সরকারের কাছে আর্জি জানানো হয়, তাদের যেন অবিলম্বে উদ্ধার করা হয়। পরিস্থিতি যেভাবে ভয়াবহ আকার নিয়েছে, তাতে নিরাপদ নন তারা।

ওই বার্তার পরেই নড়েচড়ে বসেন বিদেশ মন্ত্রকের আধিকারিকরা। ইরানে থাকা ভারতীয় দূতাবাসের কর্মী-আধিকারিক ও অন্যান্য নাগগরিকদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নেন। ইরানের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন। ইরানের বিদেশ মন্ত্রকের আধিকারিকরা জানিয়ে দেন, ইজরায়েল যেভাবে আকাশপথে মুহুর্মুহু হামলা চালাচ্ছে তাতে বিমান পাঠিয়ে ভারতীয়দের দেশে ফিরিয়ে নেওয়া নিরাপদ হবে না। বরং স্থল সীমান্ত থেকে ভারতীয়দের দেশে ফেরানোর কথা ভাবুক। কিন্তু ইরান থেকে স্থল সীমান্ত দিয়ে দেশে ফেরাতে হলে পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তানের সাহায্য নিতে হবে। পাকিস্তানের মাটি হয়ে ভারতীয়দের দেশে ফেরানো নিরাপদ মনে করছেন না বিদেশ মন্ত্রকের আধিকারিকরা। তাই বিকল্প পথের কথা ভাবছেন।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধুদের খেলা দেখে উচ্ছ্বসিত বিশেষভাবে সক্ষম শিশু! সরলতায় মুগ্ধ নেটদুনিয়া, ভাইরাল ভিডিও

তাপপ্রবাহে পুড়ছে মহারাষ্ট্র, হিটস্ট্রোকের বলি অটোচালক

শুশ্রূষার জন্য ছাড়তে হয়েছিল চাকরি, অসুস্থ মাকে চারতলা থেকে ফেলে দিল গুণধর ছেলে

রোদের মধ্যে গেটে বাঁধা ৫ বছরের নাতনি, চাকরি গেল পুলিশকর্মী দিদার

‘সন্তান চাইলে স্ত্রীকে পাঠাও’, TCS কাণ্ডে বিস্ফোরক অভিযোগ কর্মীর

ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, লরি ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৮ তীর্থযাত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ