‘জেলের তালা ভাঙবে’, ৬ মাস বাদে মুক্তি পেয়ে হুঙ্কার সঞ্জয় সিংহের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দীর্ঘ ছয় মাস বাদে বুধবার রাতে তিহাড় জেল থেকে ছাড়া পেয়েছেন আম আদমি পার্টির সাধারণ সম্পাদক সঞ্জয় সিংহ। আর বাইরে এসেই তিনি হুঙ্কার ছুড়েছেন, ‘জেলের তালা ভেঙে চৌচির হয়ে যাবে।’

গত বছরের অক্টোবরে দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় যোগসাজশের অভিযোগে আম আদমি পার্টির সাধারণ সম্পাদক তথা রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহকে গ্রেফতার করেছিল ইডি। কিন্তু তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ হাজির করতে পারেনি ‘বিজেপি সখা’ হয়ে ওঠা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার আপের সাধারণ সম্পাদকের জামিন মঞ্জুর করেছিল শীর্ষ আদালত। যদিও বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল, সঞ্জয়ের জামিন শর্ত ঠিক করবে নিম্ন আদালত। এদিন দুপুরেই বেশ কয়েকটি শর্তের বিনিময়ে আপের সাধারণ সম্পাদকের জামিন মঞ্জুর করেন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক কাবেরী বাজেওয়া।

সন্ধের খানিক আগে সঞ্জয় সিংহের জামিনের নির্দেশনামা তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছয়। রাত আটটার খানিক আগে আপের সাধারণ সম্পাদককে মুক্তি দেয় জেল কর্তৃপক্ষ। দলের সাধারণ সম্পাদককে স্বাগত জানাতে জেলের বাইরে বিকেল থেকেই অপেক্ষা করছিলেন হাজার-হাজার আম কর্মী-সমর্থক। সঞ্জয় সিংহ জেলের গেটের বাইরে বেরোতেই উল্লাসে ফেটে পড়েন তাঁরা। জয়ধ্বনি দিতে শুরু করেন। অস্থায়ী মঞ্চ হিসাবে ম্যাটাডোর প্রস্তুত করা হয়েছিল। ওই ম্যাটাডোরের উপরে দাঁড়িয়ে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে পাল্টা অভিবাদন জানান সঞ্জয়। তার পরে উপস্থিত দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, ‘জেলে তালা ভাঙবে। অরবিন্দ কেজরিওয়াল, মণীশ শিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনরা শিগগিরই জেলের বাইরে বেরিয়ে আসবেন।’

শনির কৃপায় ৮৩ দিন ৫ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

পিতৃপক্ষে দান করুন ৭ জিনিস, ভাগ্য চমকাবে, সংসারে উপচে পড়বে ধন-সম্পত্তি

শনির কুদৃষ্টি, সারাদিনে অনেক কাজে বাধা পড়বে, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য