রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন ঘরের শত্রু বিভীষণ! সকালে বৃদ্ধা বাবাকে চা খাইয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তার কিছুক্ষনের মধ্যেই একই বাড়ি থেকে উদ্ধার হল স্ত্রী-সহ তিন মেয়ের নিথর দেহ। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে জয়পুরের করধানি এলাকার গোবিন্দ ভাটিকায়। এই ঘটনায় মূল অভিযুক্ত পরিবারের কর্তা রাহুল ঝা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। মৃতদের মধ্যে রয়েছেন রাহুলের স্ত্রী গীতা ঝা এবং তাঁদের তিন মেয়ে নন্দিনী, রাধিকা ও গৌরী। তিন মেয়ের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার সকাল ৭ টা নাগাদ রাহুল তার ৮৫ বছরের বাবাকে চা খাওয়ান। বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। অভিযোগ, তার আগেই স্ত্রী ও তিন মেয়ের উপর হামলা চালিয়েছিলেন রাহুল। সিমেন্টের ব্লক দিয়ে মাথায় একাধিকবার আঘাত করা হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এরপর রাহুল দুধওয়ালার থেকে দুধ নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান বলে পুলিশ সূত্রে খবর। সকাল ১০ টা নাগাদ ঘটনার খবর পেয়ে পুলিশ বাড়িতে পৌঁছয়। সেখান থেকেই চারজনের দেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরিবারের মধ্যে চলা কোনও বিবাদের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে খুনের সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। পারিবারিক অশান্তি ছাড়াও অন্য কোনও বিষয় এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই রাহুল ঝার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তার গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা। চারজনের মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কী কারণে একই পরিবারের স্ত্রী ও তিন মেয়েকে এমন নৃশংসভাবে খুন করা হল, তা খতিয়ে দেখছে জয়পুর পুলিশ। অভিযুক্তের গ্রেফতারির পরই হত্যাকাণ্ডের নেপথ্যের আসল কারণ আরও স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ