মমতাকে ছাড়া INDIA জোট অকল্পনীয়ঃ জয়রাম রমেশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই লোকসভা নির্বাচন । সেই আবহেই বিরোধী INDIA জোটের মধ্যে দেখা দিচ্ছে বিবাদ। বুধবার পশ্চিমবঙ্গের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,’লোকসভা নির্বাচনে বাংলা থেকে একাই লড়বে তৃণমূল।‘ আর তার এই বক্তব্যের পরেই INDIA জোটের ভাঙনের আশঙ্কা তৈরি হয়। তবে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ।

এদিন কংগ্রেস মুখপাত্র বলেন,’ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া INDIA জোট কল্পনা করা যায়না। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল জোটের মূল স্তম্ভ। ‘ অন্যদিকে  রাহুল গান্ধী বলেন, মমতাজি দেশের পশ্চিমবঙ্গেরও বড় মাপের নেত্রী। বর্তমানে শুরু হয়েছে জোটের আসন ভাগাভাগি নিয়ে আলোচনা । আট তারমধ্যেই শুরু হয় বিবাদ।

বুধবার বীরভূম যাওয়ার পথে মমতা বলেন, ‘বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই। বাংলা নিয়ে কংগ্রেসের সঙ্গে কোনও কথা হয়নি। আমার সঙ্গে কারও কোনও কথা হয়নি। জোটসঙ্গী হিসাবে যে আসছে সেটাও কী একবারও জানিয়েছে আমাদের। কিছু জানায়নি। আমি INDIA জোটের প্রথম বৈঠকের প্রস্তাব দিয়েছিলাম। তখন প্রত্যাখান করেছিল। আমরা এখানে একাই লড়বো। ভোটের পরে ভাবব কাকে সমর্থন করবো। ওরা একা ৩০০ আসনে লড়াই করুক। বাকিটা আন্দলিক দলেরা লড়াই করবে। আমরা ওদের আসনে লড়তে যাচ্ছি না। ওরা যেন এপাশে ভাগ নিতে না আসে। জোট কারও একার নয়। জোটের শর্ত আঞ্চলিক দলগুলি নিজ নিজ এলাকায় লড়বে। লড়াইয়ের নেতৃত্ব দেবে। সেখানে ভাগ বসাতে এলে আমি বুঝে নেব।’

অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেন,  জোট সঙ্গী হিসাবেও কংগ্রেসের কেউ তাঁকে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে কিছু জানায়নি। রাহুল যে এদিন বাংলায় পা রাখতে চলেছেন সেই বিষয়ও তাঁকে কেউ কিছু বলেনি। জোট সঙ্গী হিসাবে তো জানাতেই পারতো। তাই তৃণমূল কোনও কিছুতেই থাকছে না। আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই এখন একটাই প্রশ্ন  এই রাজ্যে কী তৃণমূল আর কংগ্রেসের মধ্যে কোনও জোট হবে?

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

গ্রেফতারির ভয়ে গা ঢাকা দিলেন অরূপ, বন্ধ মোবাইল, হন্যে হয়ে খুঁজছে পুলিশ

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য