বারামুল্লায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম ২ জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধি : জম্মু কাশ্মীরের বারামুল্লায় গুলিতে খতম দুই জঙ্গি। আহত হয়েছেন দুই নিরাপত্তারক্ষী। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে বুধবার সকালে বারামুল্লার ওয়াটারগাঁও এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। জঙ্গিদের খুঁজে বের করতেই এই তল্লাশি অভিযান চালানো হয়। নিরাপত্তারক্ষীরা যখন এলাকায় ঢুকছিলেন, তখন হোলিপোরা এলাকায় আচমকা তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। গুলিতে আহত হন দুই নিরাপত্তারক্ষী। এরপরও দুই পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়। পুলিশ সূত্রে খবর, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনায় খতম হয়েছে দুই জঙ্গি।

চলতি বছর ৪ মে মাসে জম্মু কাশ্মীরের কুলগাঁও এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে। দুই পক্ষের মধ্যে গুলির লড়াইতে দুই জঙ্গির মৃত্যু হয়েছিল। কুলগাওয়ের রেদওয়ানি গ্রামে তল্লাশি অভিযান চালিয়েছিলেন নিরপত্তারক্ষীরা। তখনই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছিল। গত মে মাসের পর জুনেই ফের জম্মু কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হল। এর আগে গত এপ্রিল মাসে এই বারামুল্লা এলাকাতে দুই জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী