জম্মুর রাজৌরিতে রহস্যময় রোগে মৃত্যু ৮ বাসিন্দার, বিশেষজ্ঞদের পাঠাল স্বাস্থ্য মন্ত্রক

আধিকারিকরা জানিয়েছেন, একটি বায়োসেফটি লেভেল 3 (BSL-3) পরীক্ষার জন্যে রাজৌরির একটি ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। যাতে শীঘ্রই রোগটি শনাক্ত করা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার একটি গ্রামে রহস্যজনক রোগে মারা গিয়েছেন ৮ বাসিন্দা। দিনের পর দিন এই অজানা রোগের মৃত্যুর সংখ্যা বাড়ছে। মৃতদের মধ্যে একজন শিশুও রয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) জম্মুর রাজৌরি র একটি হাসপাতালে মারা গিয়েছে শিশুটি। রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে রাজ্যের প্রশাসনকে। ইতিমধ্যেই নির্দিষ্ট গ্রামটিতে রোগের কারণ সন্ধানে বিশেষজ্ঞদের একটি টিম পাঠিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। আধিকারিকরা জানিয়েছেন, একটি বায়োসেফটি লেভেল 3 (BSL-3) পরীক্ষার জন্যে রাজৌরির একটি ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। যাতে শীঘ্রই রোগটি শনাক্ত করা যায়।

এ প্রসঙ্গে, সরকারি মেডিকেল হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল এই অজানা মোহাম্মদ রফিক এবং আশফাক নামক দুই কিশোরের মৃত্যু হয়েছে। যাঁদের মধ্যে একজনের বয়স ছিল ১২ বছর। জানা গিয়েছে, আশফাক জম্মুর একটি সরকারি হাসপাতালে (GMC) ছয়দিন ভর্তি থাকার পর মারা গিয়েছে। তাঁর অবস্থার অবনতির জন্যে শেষে তাঁকে চিকিৎসার জন্য চণ্ডীগড়ে পাঠানো হয়েছিল, কিন্তু তাঁকে জীবন সম্ভব হয়নি। আশফাকের ছোট ভাই সাত বছর বয়সী ইশতিয়াক এবং তাঁর বোন পাঁচ বছর বয়সী নাজিয়াও গত বৃহস্পতিবার মারা গিয়েছে। আশফাকের মৃত্যুর সঙ্গে সঙ্গে কোটরাঙ্কা তহসিলের বাধল গ্রামে মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।

নিহতরা সবাই একই গ্রামের দুই পরিবারের ছিল। এ ঘটনায়, রাজৌরির জেলা প্রশাসক (ডিসি) অভিষেক শর্মা জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁরা ওই গ্রামে একটি বিশেষজ্ঞদের দল পাঠিয়েছে। সোমবার কোটরাঙ্কা পরিদর্শন করেছেন তাঁরা। গ্রামের স্থল পরিদর্শন করেছেন তাঁরা, যেখানে ১৪ বছর বয়সী ছয় শিশু-সহ সাতজন একটি অজানা রোগে মারা গিয়েছেন। একজন আধিকারিক বলেছেন, ‘এই ঘটনার প্রতিক্রিয়ায় একটি বায়োসেফটি লেভেল 3 (BSL-3) মোবাইল ল্যাবরেটরি রাজৌরিতে পাঠানো হয়েছে। অতিরিক্তভাবে, কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনকে মামলা এবং মৃত্যুর তদন্তে সহায়তা করার জন্য বিশেষজ্ঞদের একটি কেন্দ্রীয় দল গঠন করা হয়েছে।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর