১২ হাজার ফুট উচ্চতায় জন্মাষ্টমী উদযাপন, ইউলা কান্দায় শ্রীকৃষ্ণের ঐশ্বরিক পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি, কিন্নোর :  জন্মাষ্টমীর কথা উঠলেই ছোট্ট নাড়ুগোপালের মুখটাই চোখের সামনে ভেসে ওঠে। মথুরা ও বৃন্দাবন-সহ গোটা দেশ জুড়ে পালন করা হয় জন্মাষ্টমী। পুরাণ মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অষ্টমীতে জন্ম হেয়েছিল শ্রীকৃষ্ণের। দুষ্টে দমন ও শিষ্টের পালন করতে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের। তাই এই দিনটি খুব নিয়ম মেনে পালন করা হয়। তবে জন্মাষ্টমীর কথা মনে এলেই মনে আসে মথুরা ও বরসনার ছবি। সাজানো মন্দিরে ধ্বনিত হয় ভজন কীর্তন। কিন্তু দেশের এমন জায়গা রয়েছে, যেখানে ভিন্নভাবে পালন করা হয়ে এই দিনটি।

হিমাচলের কিন্নৌর জেলায় এমন একটি স্থান রয়েছে যেখানে এই জন্মাষ্টমী সম্পূর্ণ ভিন্নভাবে পালিত হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২,০০০ ফুট উচ্চতায় ইউলা কান্দা অবস্থিত। তুষারাবৃত পাহাড় এবং একটি পবিত্র হ্রদ দ্বারা বেষ্টিত এই স্থান। এখানে ভগবান শ্রীকৃষ্ণের একটি প্রাচীন মন্দির রয়েছে। সেখানে জন্মাষ্টমীর পূজা ভিন্নভাবে করা হয়। এই দৃশ্য কেবল বিরলই নয়, বিশ্বের অন্য কোথাও দেখতে পাওয়া যায়না।

স্থানীয়দের বিশ্বাস, এই মন্দিরের কাছের হ্রদটি পাণ্ডবরা তাঁদের বনবাসের সময় তৈরি করেছিলেন। কৃষ্ণকে উৎসর্গ করা হয়েছিল। তারপর ওই জায়গায় একটি মন্দির তৈরি করা হয়েছিল। এই মন্দিরে পৌঁছতে প্রায় ১০-১২ কিমি পথ হেঁটে যেতে হয়। উঁচু পাহাড, সবুজ বন ও জলপ্রপাত মনকে মনোরম করে দেয়। এখানে আধ্যাত্মিক পরিবেশে জন্মাষ্টমী পালন করা হয়। সকালে স্থানীয়রা ভজন করে কীর্তন করেন ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে। মন্দিরটি ফুল ও রঙিন পোশাকে সাজিয়ে তোলা হয়। দহি হান্ডিও পালন করা হয়। পাহাড়ি রীতিতে দিনটি পালন করা হয়। ঐতিহ্যবাহী পোশাক পরে পালন হয়। এখানকার পরিবেশ মথুরার ভিড় থেকে সম্পূর্ণ আলাদা , শান্ত এবং আত্মা স্পর্শকারী। শিমলা থেকে কিন্নোর পৌঁছতে হবে। বিমান বন্দর থেকে কিন্নোর পৌঁছানোর জন্য ট্যাক্সি পাওয়া যাবে। ট্রেন, বাস করেও পৌঁছানো যায় এই জায়গায়।

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের