ভক্তদের মোহ ত্যাগের জ্ঞান দেন, ২ লক্ষের বেশি দামের হাত ব্যাগ ব্যবহার করেন জয়া কিশোরী

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর ধর্মীয় বক্তৃতার নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ভাইরাল হয়। তথাকথিত এই কৃষ্ণসাধিকার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ১২.৩ মিলিয়ন। ফলে তাঁকে কৃষ্ণসাধিকা না বলে ‘ডিজিটাল ভণ্ড সাধিকা’ বললেও ভুল কিছু বলা হবে না। কথা হচ্ছে জয়া কিশোরীকে নিয়ে(Jaya Kishori)। এই মহিলার জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়। বর্তমানে তাঁর পেশা জ্ঞান বিতরণ। ধর্মীয় উস্কানির মাধ্যমে কার্যত টাকার গদিতে বসে রয়েছেন জয়া কিশোরী। তিনি ভালো করেই জানেন, ধর্ম হল মানুষের আবেগের জায়গা ফলে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে ধর্মীয় ‘গুরু মা’ হয়ে উঠতে বেশি সময় লাগেনি তাঁর।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড়ের ভয়ে বাঁধ সারাইয়ের কাজে হাত লাগালেন গ্রামের মহিলারাই

এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ছবির কারণেই বিপাকে পড়তে হল‌ জয়া কিশোরীকে। এদিন বিমানবন্দরে সাদা পোশাকে দেখা গেল তাঁকে। তবে নেটিজেনদের নজর কেড়েছে জয়া কিশোরীর বহুমূল্য হাতব্যাগ। ‘ক্রিশ্চিয়ন ডিয়োর’ কোম্পানির ওই হাতব্যাগের বাজারমূল্য প্রায় ২লক্ষ ১০ হাজার টাকা। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সাধিকাকে জমিয়ে ট্রোল করা শুরু করেছেন নেটিজেনরা।

জনৈক এক নেটিজেন দাম সহ জয়া কিশোরীর ওই হাতব্যাগের ছবি শেয়ার করে লেখেন, ‘ইনি আধুনিক প্রজন্মকে মোহ-মায়া ত্যাগ করা কথা বলেন আর নিজে লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। একেবারে ভণ্ড সাধিকা’ । আরেকজন লেখেন, ‘এই মহিলা হিন্দু ধর্মকে সিঁড়ি করে নিজের কার্যসিদ্ধি করছেন শুধুমাত্র’। অপর এক নেটিজেনের বক্তব্য, ‘এনার নাম জয়া কিশোরী। ধর্মীয় বক্তৃতা দেন। জীবনদর্শনের কথা বলেন। এদিকে তাঁর ব্যাগের ব্র্যান্ড এবং তার মূল্য দেখুন। ভগবান শ্রীকৃষ্ণের নাম ভাঙিয়ে এই প্রতারক মহিলা হিন্দু দেবতাদের মানহানি করছেন।’

আরও পড়ুনঃ পুলিশের কাছে ক্ষমা চেয়ে দীঘায় উৎপাত কমালেন পর্যটকরা

এরপর জয়া কিশোরীর আরও বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যা দেখে স্পষ্ট বোঝা যায়, মোহ মায়া ত্যাগের কথা বললেও নিজে যথেষ্ট বিলাসবহুল জীবন কাটান এই মহিলা। শুধু তাই নয়। নয়া প্রজন্মের মগজ ধোলাই করার ক্ষেত্রেও তাঁর জুড়ি মেলা ভার। কিন্তু সাধিকার এহেন কুকীর্তি ফাঁস হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তাঁর নিন্দায় সরব হয়েছেন সিংহভাগ নেটিজেনরা। তাঁদের দাবি, এই মহিলার প্রতারণামূলক ভিডিও বয়কট করা হোক। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি তিনি নিজে। সম্ভবত নীরব থেকে পুরো বিষয়টি এড়িয়ে যেতে চাইছেন বুদ্ধিমতী জয়া কিশোরী।

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির