লালু পুত্র তেজস্বী বনাম নীতীশ পুত্র নিশান্ত? নির্বাচনের আগে জেডিইউয়ের পোস্টার বলে দিচ্ছে অনেক কিছু

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহারের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে মুখ্যমন্ত্রী নী্তীশ কুমারের ছেলে নিশান্তের রাজনীতিতে যোগদানের জল্পনা আবারও তীব্র হয়ে উঠছে। রবিবার পটনায় জনতা দল (ইউনাইটেড) অফিসের বাইরে একটি পোস্টার দেখা গিয়েছে যাতে লেখা ছিল ‘কর্মীরা নিশান্তকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দাবি জানাচ্ছেন'(কার্যকর্তা কি মাংগ, চুনাব লড়ে নিশান্ত)।

আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমারকে প্রার্থী করার দাবিতে অনেক জেডিইউ কর্মী বড় বড় পোস্টার লাগিয়েছেন। নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমার এখনও পর্যন্ত রাজনীতি থেকে দূরে রয়েছেন। তবে মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছে বাবা নীতীশ কুমারকে আসন্ন নির্বাচনে জয়ী করার জন্য জনগণের কাছে আবেদন করতে। এখন দলীয় কর্মীদের এই উদ্যোগ হঠাৎ করেই বিহারের রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে।

অনেক দলের নেতা মনে করেন যে নিশান্ত কুমার জেডিইউর নেতৃত্ব গ্রহণ করলে দলীয় নেতৃত্বে এক নতুন প্রজন্মের সূচনা হতে পারে। দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, কর্মীদের এই পদক্ষেপের নেপথ্য কারণ হল তরুণদের মধ্যে নেতৃত্বের প্রতি ক্রমবর্ধমান আকাঙ্ক্ষা বৃদ্ধি এবং ২০২৫ সালের নির্বাচনের প্রতি উৎসাহ। সম্প্রতি এনডিএতে যোগদানকারী এবং নীতিশ কুমারের অন্যতম আস্থাভাজন উপেন্দ্র কুশওয়াহাও নিশান্তকে রাজনীতিতে আনার পক্ষে ছিলেন। তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উচিত রাজ্যের দায়িত্ব নেওয়া এবং ছেলে নিশান্তের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছেলে নিশান্ত এখনও প্রকাশ্যে রাজনীতিতে আসার কোনও ইচ্ছা প্রকাশ করেননি। ব্যক্তিগত জীবনে আড়ালে রাখতে ভালবাসা মুখ্যমন্ত্রী পুত্রের আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বেশি। আচভমকা নিশান্তকে নিয়ে এমন পোস্টার বিহারের রাজনীতি নিয়ে চর্চা আরও বাড়িয়ে দিয়েছে। এখন সকলের নজর নিশান্ত কুমার এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দিকে। বাবা ছেলে এখন কী করবেন সেটাই দেখার। নিশান্ত যদি রাজনীতিতে পা রাখেন তাহলে বিহারের রাজনৈতিক চিত্রে বড় পরিবর্তন আসতে পারে। নির্বাচনে লালু পুত্র তেজস্বী এবং নীতীশ পুত্র নিশান্ত- এই দুই তরুণ মুখের লড়াই দেখা যাবে।

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার