আজ JEE Main-এর ফলপ্রকাশ! কীভাবে দেখবেন নিজের স্কোরবোর্ড? জানুন পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি : অবশেষে হতে চলেছে উৎকণ্ঠার অবসান। সোমবারই প্রকাশিত হতে চলেছে জেইই মেইন ২০২৬ সেশন-১ পরীক্ষার ফলাফল। যাঁরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাঁরা সোমবার অফিসিয়াল ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পারবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সির ফলাফলের সঙ্গে প্রকাশিত হবে ফাইনাল আনসার কি-ও। তারপরেই নিজেদের স্কোর গণনা করতে পারবে তাঁরা।

যে সকল উত্তরপত্রের বিরুদ্ধে আপত্তি উঠেছিল, তা সাবধানতার সঙ্গে যাচাই করার পর চূড়ান্ত আনসার কি ও রেজাল্ট প্রকাশ হতে চলেছে। গত ৪ ফেব্রুয়ারি প্রকাশ হয়েছিল প্রফেশনাল আনসার কি। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ জানানোর শেষদিন ছিল। অভিযোগ জমা করার পর তা বিবেচনা করে অবশেষে প্রকাশিত হতে চলেছে ফাইনাল আনসার কি ও রেজাল্ট। চলতি বছর ২১ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন কেন্দ্রে জেইই মেইন সেশন-১ পরীক্ষা নেওয়া হয়। প্রায় ১৩.৫ লক্ষের বেশি পরীক্ষার্থী নথিভুক্ত করেছিলেন এবং ১৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। 

ফাইনাল আন্সার কী তৈরি করা হয়েছে এবং সেটির উপর ভিত্তি করেই পার্সেন্টাইল স্কোর ও অল ইন্ডিয়া র‍্যাঙ্ক (AIR) নির্ধারণ করা হবে। জেইই মেইনে পার্সেন্টাইল সরাসরি নম্বর নয়, বরং এটি আপেক্ষিক স্কোর। অর্থাৎ, আপনার পার্সেন্টাইল ৯৫ হলে বুঝতে হবে আপনি নিজের শিফটের ৯৫% পরীক্ষার্থীর থেকে বেশি নম্বর পেয়েছেন। পার্সেন্টাইল হিসাব করা হয়- নির্দিষ্ট শিফটে আপনার সমান বা কম নম্বর পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ভাগ করা হয় মোট পরীক্ষার্থীর সংখ্যা দিয়ে এবং সেটিকে ১০০ দিয়ে গুণ করা হয়।

কীভাবে দেখবেন নিজের স্কোরবোর্ড?

প্রথমে jeemain.nta.nic.in-ওয়েবসাইটে যেতে হবে। সেখানে হোমপেজে থাকা JEE Main 2026 Result অপশানে ক্লিক করতে হবে। সেখানে অ্যাপ্লিকেন্ট নম্নর সহ অন্য নম্বরগুলো দিতে হবে। সব তথ্য দেওয়ার পরে সাবমিট করতে হবে। তারপরেই সামনে চলে আসবে স্কেরবোর্ড। সেখান থেকেই ডাউনলোড করিয়ে নিতে হবে। 

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা